অষ্টম শ্রেণী
আমাদের পরিবেশ
ষষ্ঠ অধ্যায়
দেহের গঠন
WB Class 8 Poribesh Chapter 6 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে অষ্টম শ্রেণীর আমাদের পরিবেশের ষষ্ঠ অধ্যায় (দেহের গঠন) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত। তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।
A. সঠিক উত্তরটি নির্বাচন করো
১. খাদ্য থেকে শক্তি উৎপাদনে সহায়ক কোষীয় অঙ্গাণু কোনটি?
(ক) নিউক্লিয়াস
(খ) গলগি বস্তু
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) লাইসোজোম
উত্তর: (গ) মাইটোকন্ড্রিয়া
২. ব্যবচ্ছেদ করা জবা ফুলের অংশ ভালোভাবে পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্রটি সবচেয়ে উপযোগী?
(ক) সরল অণুবীক্ষণ যন্ত্র
(খ) যৌগিক অণুবীক্ষণ যন্ত্র
(গ) ম্যাগনিফাইং গ্লাস
(ঘ) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র
উত্তর: (ক) সরল অণুবীক্ষণ যন্ত্র
৩. প্রোটিন সংশ্লেষে সরাসরি যুক্ত কোষীয় অঙ্গাণু কোনটি?
(ক) গলগি বস্তু
(খ) সাইটোপ্লাজম
(গ) লাইসোজোম
(ঘ) রাইবোজোম
উত্তর: (ঘ) রাইবোজোম
৪. কোষের “শক্তিঘর” নামে পরিচিত অঙ্গাণুটি হল—
(ক) গলগি বস্তু
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) সেন্ট্রোজোম
(ঘ) রাইবোজোম
উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া
৫. পুরোনো ও ক্ষতিগ্রস্ত কোষীয় অংশ ধ্বংসকারী উৎসেচকযুক্ত অঙ্গাণু কোনটি?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) রাইবোজোম
(গ) নিউক্লিয়াস
(ঘ) লাইসোজোম
উত্তর: (ঘ) লাইসোজোম
৬. যে অঙ্গাণুটি প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না—
(ক) প্লাস্টিড
(খ) লাইসোজোম
(গ) রাইবোজোম
(ঘ) সেন্ট্রোজোম
উত্তর: (ঘ) সেন্ট্রোজোম
৭. প্রাণী কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
(ক) প্লাস্টিড
(খ) লাইসোজোম
(গ) সেন্ট্রোজোম
(ঘ) রাইবোজোম
উত্তর: (গ) সেন্ট্রোজোম
৮. উদ্দীপনা গ্রহণ ও পরিবহনের কাজ করে যে কলা—
(ক) আবরণী কলা
(খ) যোগ কলা
(গ) পেশি কলা
(ঘ) স্নায়ু কলা
উত্তর: (ঘ) স্নায়ু কলা
৯. ক্রিস্টি (Cristae) গঠনটি দেখা যায়—
(ক) মাইটোকন্ড্রিয়ায়
(খ) লাইসোজোমে
(গ) গলগি বস্তুতে
(ঘ) রাইবোজোমে
উত্তর: (ক) মাইটোকন্ড্রিয়ায়
১০. চুল ও নখের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত অঙ্গাণু কোনটি?
(ক) সেন্ট্রোজোম
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) গলগি বডি
(ঘ) রাইবোজোম
উত্তর: (ক) সেন্ট্রোজোম
WB Class 8 Poribesh Chapter 6
১১. প্রাণী কোষের পর্দাবিহীন অঙ্গাণু হল—
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) লাইসোজোম
(গ) সেন্ট্রোজোম
(ঘ) রাইবোজোম
উত্তর: (ঘ) রাইবোজোম
১২. “আত্মঘাতী থলি” নামে পরিচিত—
(ক) গলগি বস্তু
(খ) লাইসোজোম
(গ) রাইবোজোম
(ঘ) সেন্ট্রোজোম
উত্তর: (খ) লাইসোজোম
১৩. উদ্ভিদের পাতায় উপস্থিত সবুজ রঞ্জকযুক্ত অঙ্গাণু—
(ক) ক্লোরোপ্লাস্টিড
(খ) ক্রোমোপ্লাস্টিড
(গ) লিউকোপ্লাস্টিড
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ক্লোরোপ্লাস্টিড
১৫. এন্ডোপ্লাজমিক জালিকা মূলত উৎপন্ন হয়—
(ক) নিউক্লিয় পর্দা থেকে
(খ) প্লাজমা পর্দা থেকে
(গ) গলগি বস্তু থেকে
(ঘ) লাইসোজোম থেকে
উত্তর: (ক) নিউক্লিয় পর্দা থেকে
১৫. পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি?
(ক) লাইসোজোম
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) প্লাস্টিড
(ঘ) রাইবোজোম
উত্তর: (ঘ) রাইবোজোম
১৬. রেটিনায় বর্ণ ও উজ্জ্বল আলো শনাক্তকারী কোষ হল—
(ক) রড কোষ
(খ) কোণ কোষ
(গ) চর্বি কোষ
(ঘ) অনুচক্রিকা
উত্তর: (খ) কোণ কোষ
১৭. অত্যন্ত শীতল ও শুষ্ক পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে থাকে—
(ক) মিউসিলেজ
(খ) অ্যান্টিফ্রিজ প্রোটিন
(গ) এরেনকাইমা
(ঘ) ক্লোরাইড কোষ
উত্তর: (খ) অ্যান্টিফ্রিজ প্রোটিন
১৮. দেহের সর্বত্র রক্ত পরিবহনের প্রধান অঙ্গ—
(ক) ফুসফুস
(খ) বৃক্ক
(গ) হৃৎপিণ্ড
(ঘ) মস্তিষ্ক
উত্তর: (গ) হৃৎপিণ্ড
১৯. লাইসোজোম উৎপন্ন হয়—
(ক) সেন্ট্রোজোম থেকে
(খ) গলগি বস্তু থেকে
(গ) এন্ডোপ্লাজমিক জালিকা থেকে
(ঘ) মাইটোকন্ড্রিয়া থেকে
উত্তর: (খ) গলগি বস্তু
২০. কোষের “প্রোটিন ফ্যাক্টরি” বলা হয়—
(ক) গলগি বস্তু
(খ) প্লাস্টিড
(গ) রাইবোজোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া
উত্তর: (গ) রাইবোজোম
WB Class 8 Poribesh Chapter 6
B. শূন্যস্থান পূরণ করো
১. রাইবোজোমকে কোষের ______ ফ্যাক্টরি বলা হয়।
উত্তর: প্রোটিন
২. লাইসোজোমকে ______ থলি বলা হয়।
উত্তর: আত্মঘাতী
৩. পিতা-মাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ______ মাধ্যমে সঞ্চারিত হয়।
উত্তর: জিনের
৪. একই ধরনের কাজ সম্পাদনকারী ______ এর সমষ্টিকে কলা বলা হয়।
উত্তর: কোষের
৫. ______ থেকে গলগি বস্তুর উৎপত্তি ঘটে।
উত্তর: এন্ডোপ্লাজমিক জালিকা
৬. ব্যাকটেরিয়ার শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করে ______।
উত্তর: মেসোজোম
৭. ক্যাকটাস : মিউসিলেজ :: মেরু অঞ্চলের প্রাণী : ______।
উত্তর: অ্যান্টিফ্রিজ প্রোটিন
৮. জীবাণু আক্রান্ত কোষ ধ্বংসে সক্ষম অঙ্গাণু হল ______।
উত্তর: লাইসোজোম
WB Class 8 Poribesh Chapter 6
৯. ______ রক্তকণিকা দেহে রোগজীবাণু ধ্বংস করে।
উত্তর: শ্বেত
১০. অ্যামিবার চলাচলে সাহায্য করে ______।
উত্তর: ক্ষণপদ
১১. পিতা-মাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহন করে ______।
উত্তর: জিন
১২. ______ কোষীয় অঙ্গাণুর অস্বাভাবিক সক্রিয়তা ক্যান্সারের সম্ভাবনা বাড়াতে পারে।
উত্তর: লাইসোজোম
১৩. অধিক উচ্চতায় বসবাসকারী প্রাণীদের রক্তে ______ সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে।
উত্তর: লোহিত রক্তকণিকার
C. ঠিক বা ভুল নির্বাচন করো
১. এন্ডোপ্লাজমিক জালিকার পৃষ্ঠ মসৃণ বা অমসৃণ হওয়া রাইবোজোমের উপস্থিতির উপর নির্ভর করে।
উত্তর: ঠিক
২. ভ্যাকুওল একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু।
উত্তর: ভুল
৩. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় পারসনের অধঃএকক দেখা যায়।
উত্তর: ভুল
৪. রাইবোজোম একটি মাত্র অধঃএকক দিয়ে গঠিত।
উত্তর: ভুল
৫. একজন সুস্থ মানুষের দেহকোষে নিউক্লিয়াসে মোট ৫০টি ক্রোমোজোম থাকে।
উত্তর: ভুল
৬. কমলালেবুর খোসায় ক্রোমোপ্লাস্টিড উপস্থিত থাকে।
উত্তর: ঠিক
WB Class 8 Poribesh Chapter 6
D. দু–একটি শব্দে উত্তর দাও
১. এককোশী জীব পর্যবেক্ষণের জন্য কোন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর: যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র
২. কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তর: রবার্ট হুক
৩. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাচের লেন্সের বদলে কী ব্যবহৃত হয়?
উত্তর: তড়িৎচুম্বক
৪. একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম লেখো।
উত্তর: রাইবোজোম
৫. কোষের সব রাইবোজোম নষ্ট হলে কোন কাজ ব্যাহত হবে?
উত্তর: প্রোটিন সংশ্লেষ
৬. চোখের রেটিনায় কোন কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে?
উত্তর: রড কোষ
৭. উদ্ভিদের দেহে কী কী ধরনের কলা দেখা যায়?
উত্তর: ভাজক কলা ও স্থায়ী কলা
৮. উজ্জ্বল আলোতে বর্ণ দর্শনে সহায়তা করে কোন কোষ?
উত্তর: কোণ কোষ
৯. যে একপর্দাবেষ্টিত অঙ্গাণু পুরনো ও জীর্ণ কোষ ধ্বংস করে তার নাম কী?
উত্তর: লাইসোজোম
১০. ‘কোষের মস্তিষ্ক’ নামে পরিচিত অঙ্গাণুটি কোনটি?
উত্তর: নিউক্লিয়াস
১১. ক্রোমোপ্লাস্টিডের প্রধান কাজ কী?
উত্তর: ফুল ও ফলের বর্ণ প্রদান
WB Class 8 Poribesh Chapter 6
১২. লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় থাকা কোষের নাম কী?
উত্তর: ক্লোরাইড কোষ
১৩. অণুবীক্ষণ যন্ত্রে পেঁয়াজের কোষ দেখলে যে ফাঁকা অংশটি দেখা যায় সেটি কী?
উত্তর: গহ্বর (ভ্যাকুওল)
১৪. ব্যাকটেরিয়ার শ্বসনে সাহায্যকারী অঙ্গাণুর নাম কী?
উত্তর: মেসোজোম
১৫. দেহে অক্সিজেন পরিবহনকারী রক্তকণিকার নাম কী?
উত্তর: লোহিত রক্তকণিকা
১৬. জীবদেহের গঠন স্তরগুলি ক্রমানুসারে লেখো।
উত্তর:জীবদেহ → অঙ্গতন্ত্র → অঙ্গ → কলা → কোষ
১৭. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলির নাম লেখো।
উত্তর: অকিউলার লেন্স ও অবজেকটিভ লেন্স
১৮. কোষের শক্তিঘর কোন অঙ্গাণুকে বলা হয়?
উত্তর: মাইটোকন্ড্রিয়া
১৯. DNA–এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর: ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড
২০. প্রাণী কোষ বিভাজনে অংশগ্রহণকারী অঙ্গাণুর নাম কী?
উত্তর: সেন্ট্রোজোম
২১. বর্ণহীন প্লাস্টিডের একটি কাজ লেখো।
উত্তর: খাদ্য সঞ্চয়
২২. স্নায়ুকলার একটি প্রধান কাজ লেখো।
উত্তর: সংবেদন গ্রহণ ও উদ্দীপনা পরিবহন
WB Class 8 Poribesh Chapter 6
E. সংক্ষিপ্ত উত্তর দাও WB Class 8 Poribesh Chapter 6
১. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্স দুটির নাম কী?
উত্তর:যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে বস্তু বড়ো করে দেখার জন্য দুটি প্রধান লেন্স ব্যবহৃত হয়— অবজেকটিভ লেন্স ও অকিউলার লেন্স।
২. কোষপর্দার দুটি কাজ লেখো।
উত্তর:কোষপর্দার প্রধান কাজ হলো—
১. কোষের ভেতরের সজীব অংশকে সুরক্ষা দেওয়া।
২. কোষে কোন পদার্থ ঢুকবে বা বেরোবে তা নিয়ন্ত্রণ করা।
৩. কোষপর্দার গঠন ব্যাখ্যা করো।
উত্তর:কোষপর্দা মূলত তিন স্তরবিশিষ্ট। বাইরের ও ভেতরের দুটি স্তর প্রোটিন দিয়ে গঠিত এবং মাঝের স্তরটি লিপিড দ্বারা নির্মিত। এই বিন্যাসকে ফ্লুইড মোজাইক গঠন বলা হয়।
৪. প্রাইমরডিয়াল ইউট্রিকল কী?
উত্তর:উদ্ভিদ কোষে গহ্বর বড়ো হলে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কোষপ্রাচীরের পাশে সরে গিয়ে গহ্বরকে ঘিরে থাকে। এই বিন্যাসকেই প্রাইমরডিয়াল ইউট্রিকল বলা হয়।
৫. মানুষের লোহিত রক্তকণিকার আকৃতি কেমন এবং এর সুবিধা কী?
উত্তর:মানুষের লোহিত রক্তকণিকা চাকতির মতো, দু’পাশে চ্যাপ্টা। এই আকৃতির ফলে সরু রক্তনালির মধ্যে সহজে চলাচল করতে পারে এবং বেশি পরিমাণ অক্সিজেন বহন করতে সক্ষম হয়।
৬. এন্ডোপ্লাজমিক জালিকার গঠন উল্লেখ করো।
উত্তর:এন্ডোপ্লাজমিক জালিকা নিউক্লিয় পর্দা থেকে শুরু করে সাইটোপ্লাজম জুড়ে বিস্তৃত নলাকার ও থলির মতো পর্দাবেষ্টিত গঠন। রাইবোজোম যুক্ত থাকলে এটি অমসৃণ এবং রাইবোজোম না থাকলে মসৃণ হয়।
৭. গলগি বস্তুর গঠন ও কাজ লেখো।
উত্তর:গলগি বস্তু চ্যাপ্টা থলি ও গহ্বর সদৃশ গঠনবিশিষ্ট অঙ্গাণু, যা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি থাকে।
এর কাজ হলো প্রোটিন, হরমোন ও উৎসেচককে পরিবর্তন, পরিবহন ও নিঃসরণে সহায়তা করা।
৮. ভাজক কলা ও স্থায়ী কলার দুটি করে কাজ লেখো।
উত্তর:
ভাজক কলার কাজ:
১. উদ্ভিদের বৃদ্ধি ঘটানো।
২. নতুন অঙ্গ ও শাখা সৃষ্টি করা।
স্থায়ী কলার কাজ:
খাদ্য প্রস্তুত ও সঞ্চয় করা।
দেহকে দৃঢ়তা ও সমর্থন দেওয়া।
৯. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো।
উত্তর:যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়—
১. এককোশী ও বহুকোশী জীব পর্যবেক্ষণে
২. উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতার অন্তর্গঠন দেখতে
১০. কোষপর্দা ও কোষপ্রাচীরের একটি মিল ও একটি অমিল লেখো।
উত্তর:
মিল: উভয়ই কোষকে সুরক্ষা প্রদান করে।
অমিল: কোষপর্দা সব কোষে থাকে, কিন্তু কোষপ্রাচীর কেবল উদ্ভিদ কোষে থাকে।
WB Class 8 Poribesh Chapter 6
১১. ইউক্যারিওটিক কোষের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: ইউক্যারিওটিক কোষের দুটি বৈশিষ্ট্যঃ
১. সুগঠিত নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দা থাকে।
২. পর্দাবেষ্টিত একাধিক কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে।
১২. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে?
উত্তর:যে অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলোর সাহায্যে একাধিক লেন্স ব্যবহার করে বস্তুকে কয়েক হাজার গুণ বড়ো করে দেখা যায়, তাকে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র বলে।
১৩. যোগ কলার একটি কাজ লেখো।
উত্তর:বিভিন্ন অঙ্গ ও কলার মধ্যে সংযোগ স্থাপন করা।
১৪. প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি?
উত্তর:স্নায়ু কোষ (Neuron) প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘ কোষ।
১৫. দ্বি-একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু কাকে বলে?
উত্তর:প্লাস্টিড, যা রঙ বা খাদ্য সঞ্চয়ে সাহায্য করে।

F. সংক্ষিপ্ত উত্তর
১. আত্মঘাতী থলি কী এবং কেন বলা হয়?
উত্তর:
১. লাইসোজোম হলো গলগি বস্তু থেকে উৎপন্ন থলির মতো অঙ্গাণু।
২. এর মধ্যে খাদ্য হজম, জীবাণু ধ্বংস ও পুরনো কোষ ধ্বংসের উৎসেচক থাকে।
৩. যেহেতু এটি কোষকেই ধ্বংস করতে পারে, তাই এটিকে “আত্মঘাতী থলি” বলা হয়।
২. নিউক্লিয়াসের গঠন ও কাজ লেখ।
উত্তর:
গঠন: গোলাকার, নিউক্লিয়াসের বাইরের দিকে নিউক্লিয় পর্দা, ভিতরে নিউক্লিপ্লাজম, এবং ক্রোমাটিন (DNA + প্রোটিন) থাকে।
কাজ: কোষের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করা এবং বংশগত তথ্য সংরক্ষণ।
৩. মাইটোকন্ডিয়ার গঠন ও কাজ লেখ।
উত্তর:
গঠন: ডিম্বাকার বা রডের মতো, দুটি প্লাজমা পর্দা, ভেতরের অংশে ক্রিস্টি, উৎসেচক, DNA, RNA ও রাইবোজোম থাকে।
কাজ: খাদ্য (গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড) ভেঙে শক্তি উৎপন্ন করা।
৪. উদ্ভিদে বিভিন্ন ধরনের প্লাস্টিড ও কাজ লেখ।
উত্তর:
১. ক্লোরোপ্লাস্টিড: সবুজ রঙের রঞ্জক (ক্লোরোফিল) থাকে, উদ্ভিদকে সবুজ দেখায়, আলোশোষণ করে।
২. ক্রোমোপ্লাস্টিড: লাল, হলুদ, কমলা রঙের রঞ্জক থাকে, ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে।
৩. লিউকোপ্লাস্টিড: বর্ণহীন, খাদ্য (আলু, দানাদার শস্য) সঞ্চয় করে।
৫. যৌগিক ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র পার্থক্য লেখ।
উত্তর:
১. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র: কাঁচের লেন্স, 2000–4000 গুণ বড় করা সম্ভব।
২. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র: তড়িৎচুম্বক লেন্স, 50,000–300,000 গুণ বড় করা সম্ভব, ভাইরাস ও সূক্ষ্ম অঙ্গাণু দেখার জন্য ব্যবহার।
৬. রডকোশ ও কোণকোশ
উত্তর:
রডকোশ: মৃদু আলোতে দৃষ্টি সাহায্য করে।
কোণকোশ: উজ্জ্বল আলোতে রঙ দর্শনে সাহায্য করে।
WB Class 8 Poribesh Chapter 6
৭. প্লাস্টিড কয় প্রকার ও কি কি?
উত্তর:তিন প্রকার— ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড।
৮. উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখ।
| উদ্ভিদ কোষ | প্রাণী কোষ |
| ১. কোষপ্রাচীর থাকে | ১. কোষপ্রাচীর নেই |
| ২. দ্বি-একক পর্দা বেষ্টিত প্লাস্টিড থাকে | ২. সাধারণত প্লাস্টিড নেই |
| ৩. লাইসোজোম নেই | ৩. একক পর্দা বেষ্টিত লাইসোজোম আছে |
৯. DNA ও RNA পূর্ণরূপ লেখ।
উত্তর:
DNA: ডি-অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড
RNA: রাইবোনিউক্লিক অ্যাসিড
১০. কোষপর্দা কেন প্রভেদক ভেদ্যপর্দা বলা হয়?
উত্তর:কোষপর্দা কোষের অন্তঃ ও বহিঃ পরিবেশের মধ্যে পদার্থ প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ করে, তাই এটি প্রভেদক ভেদ্যপর্দা।
Related Post
WB Class 7 Poribesh Chapter 5 মানুষের খাদ্য Questions and Answars Sure Success
WB Class 7 Poribesh Chapter 6 Questions and Answars Sure Success
WB Class 8 Amader Poribesh Chapter 1.1 বল ও চাপ Questions and Answars Sure Success
WB Class 8 Amader Poribesh Chapter 1 Questions and Answars Sure Success
WB Class 8 Poribesh Chapter 2.1 Podarther Prokriti Questions and Answars Sure Success
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ


