wbclassroom.in

WB Class 8 Poribesh Chapter 1.4

WB Class 8 Poribesh Chapter 1.4 Light Questions and Answars Sure Success

অষ্টম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

প্রথম অধ্যায় (আলো)

 

WB Class 8 Poribesh Chapter 1.4 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে সপ্তম শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম অধ্যায় (আলো)এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত। তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।

A. সঠিক উত্তর নির্বাচন করো

১) সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি কেমন হয়?

(a) সদ্ ও অবশীর্ষ
(b) সদ্ ও সমশীর্ষ
(c) অসদ্ ও সমশীর্ষ
(d) অসদ্ ও অবশীর্ষ

উত্তর: (c) অসদ্ ও সমশীর্ষ

২) কোন অক্ষরটি সমতল দর্পণের সামনে ধরলে পার্শ্বীয় পরিবর্তন হবে না?

(a) A
(b) B
(c) C
(d) D

উত্তর: (a) A

৩)  দুটি সমতল দর্পণকে মুখোমুখি সমান্তরালভাবে রাখলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে?

(a) 1টি
(b) 2টি
(c) 4টি
(d) অসংখ্য

উত্তর: (d) অসংখ্য

৪)  পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণের মান কত?

(a) 0°
(b) 30°
(c) 60°
(d) 90°

উত্তর: (a) 0°

৫)  দুটি সমতল দর্পণকে 90° কোণে রাখলে কতটি প্রতিবিম্ব গঠিত হয়?

(a) 1
(b) 2
(c) 3
(d) 4

উত্তর: (c) 3

৬)  দুটি আনত সমতল দর্পণের মাঝে রাখা বস্তুর 5টি প্রতিবিম্ব গঠিত হলে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ কত?

(a) 30°
(b) 45°
(c) 60°
(d) 90°

উত্তর: (c) 60°

৭)  সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব 20 cm হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব কত?

(a) 20 cm
(b) 10 cm
(c) 30 cm
(d) 40 cm

উত্তর: (d) 40 cm

৮)  আতস কাচ আসলে কোনটি?

(a) উত্তল লেন্স
(b) অবতল লেন্স
(c) উত্তল দর্পণ
(d) সমতল দর্পণ

উত্তর: (a) উত্তল লেন্স

৯)  সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায়—

(a) বড়
(b) ছোট
(c) সমান
(d) দ্বিগুণ

উত্তর: (c) সমান

 ১০) পেরিস্কোপে প্রতিটি দর্পণ নলের অক্ষের সঙ্গে কত কোণে থাকে?

(a) 0°
(b) 30°
(c) 45°
(d) 60°

উত্তর: (c) 45°

WB Class 8 Poribesh Chapter 1.4

১১)  সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব কেমন?

(a) সদ্বিম্ব
(b) অসদ্বিম্ব
(c) কাল্পনিক
(d) সবকটিই

উত্তর: (a) সদ্বিম্ব

১২)  প্রতিসরাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে না?

(a) মাধ্যমের প্রকৃতি
(b) আলোর বর্ণ
(c) আপতন কোণ
(d) কোনোটিই নয়

উত্তর: (c) আপতন কোণ

১৩)  ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় বিচ্যুতি কোণের মান—

(a) (i − r)
(b) (r − i)
(c) 2(i − r)
(d) 2(r − i)

উত্তর: (b) (r − i)

১৪)  প্রতিসরণের দ্বিতীয় সূত্র (স্নেলের সূত্র) কোন আপতন কোণে প্রযোজ্য নয়?

(a) 0°
(b) 30°
(c) 45°
(d) 60°

উত্তর: (a) 0°

১৫)  ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ যদি সংকট কোণের সমান হয়, তবে প্রতিসরণ কোণ হবে—

(a) 0°
(b) 45°
(c) 60°
(d) 90°

উত্তর: (d) 90°

১৬)  নিচের কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক সর্বাধিক?

(a) বায়ু
(b) জল
(c) কাচ
(d) হিরে

উত্তর: (d) হিরে

১৭)  জল থেকে বায়ুতে আলো যাওয়ার সময় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কী?

(a) i = ic
(b) i > ic
(c) i < ic
(d) i = ½ic

উত্তর: (b) i > ic

১৮)  মরুভূমিতে মরীচিকা সৃষ্টির মূল কারণ—

(a) সাধারণ প্রতিফলন
(b) প্রতিসরণ
(c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(d) বিক্ষেপণ

উত্তর: (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

১৯)  প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ—

(a) বাড়ে
(b) কমে
(c) অপরিবর্তিত থাকে
(d) দ্বিগুণ হয়

উত্তর: (a) বাড়ে

২০)  সংকট কোণে আপতনের সময় আপতিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ কত?

(a) ic
(b) 90°
(c) (90° − ic)
(d) (90° + ic)

উত্তর: (d) (90° + ic)

WB Class 8 Poribesh Chapter 1.4

২১)  লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো গেলে আপতন কোণ (i) ও প্রতিসরণ কোণ (r)-এর সম্পর্ক—

(a) i > r
(b) i < r
(c) i = r
(d) r = 0

উত্তর: (a) i > r

২২)  হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য?

(a) নিয়মিত প্রতিফলন
(b) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(c) বিক্ষিপ্ত প্রতিফলন
(d) বিচ্ছুরণ

উত্তর: (b) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

২৩)  দুটি সমতল দর্পণ পরস্পর 30° কোণে রাখা হলে মাঝখানে একটি বস্তু রাখলে কয়টি প্রতিবিম্ব তৈরি হবে?

(a) 10 টি
(b) 11 টি
(c) 12 টি
(d) 13 টি

উত্তর: (b) 11 টি

২৪)  নিচের কোন রঙের আলোর প্রতিসরাঙ্কের মান সর্বাধিক?

(a) লাল আলো
(b) হলুদ আলো
(c) সবুজ আলো
(d) নীল আলো

উত্তর: (d) নীল আলো

২৫)  বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণের মান কত?

(a) 2.42°
(b) 2.45°
(c) 24.2°
(d) 24.5°

উত্তর: (d) 24.5°

২৬)  সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হয়?

(a) সর্বদা সদ
(b) সর্বদা অসদ
(c) সদ ও অসদ উভয়ই
(d) কোনোটিই নয়

উত্তর: (b) সর্বদা অসদ

২৭)  ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ যদি সংকট কোণের সমান হয়, তবে প্রতিসরণ কোণ হবে—

(a) 0°
(b) 45°
(c) 90°
(d) 180°

উত্তর: (c) 90°

২৮)  সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির প্রতিফলন কোণ কত?

(a) 50°
(b) 60°
(c) 90°
(d) 0°

উত্তর: (d) 0°

২৯)  ক্যালাইডোস্কোপ যন্ত্রে ব্যবহৃত তিনটি আয়নার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত—

(a) 1 : 4
(b) 2 : 4
(c) 4 : 1
(d) 4 : 2

উত্তর: (c) 4 : 1

৩০)  সিনেমার পর্দা কেমন হওয়া উচিত?

(a) সাদা ও মসৃণ
(b) সাদা ও অমসৃণ
(c) রঙিন ও মসৃণ
(d) রঙিন ও অমসৃণ

উত্তর: (b) সাদা ও অমসৃণ

WB Class 8 Poribesh Chapter 1.4

৩১)  পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?

(a) প্রতিফলন
(b) প্রতিসরণ
(c) অপবর্তন
(d) সমবর্তন

উত্তর: (a) প্রতিফলন

৩২)  পেরিস্কোপ তৈরিতে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়?

(a) প্রতিসরণ
(b) বিচ্ছুরণ
(c) প্রতিফলন
(d) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

উত্তর: (c) প্রতিফলন

৩৩)  দুটি সমতল দর্পণকে 30° কোণে রেখে মাঝখানে বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে—

(a) 5 টি
(b) 6 টি
(c) 11 টি
(d) অসংখ্য

উত্তর: (c) 11 টি

৩৪)  আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত?

(a) 30°
(b) 45°
(c) 60°
(d) 90°

উত্তর: (d) 90°

৩৫)  প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার প্রধান কারণ—

(a) বিকিরণ
(b) বিচ্ছুরণ
(c) বিক্ষেপণ
(d) প্রতিফলন

উত্তর: (d) প্রতিফলন

WB Class 8 Poribesh Chapter 1.4
WB Class 8 Poribesh Chapter 1.4

B. অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না ঘটলে কোন প্রাকৃতিক ঘটনা দেখা যেত না?
উত্তর: মরুভূমির মরীচিকা দেখা যেত না।

২. আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ লেখ।
উত্তর: মরুভূমির মরীচিকা।

৩. আপতন কোণের মান সংকট কোণের সমান হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়সত্য না মিথ্যা?
উত্তর: মিথ্যা।

৪. দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ ৪৫° হলে কয়টি প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর: সাতটি প্রতিবিম্ব।

৫.  দুটি সমান্তরাল সমতল দর্পণের মাঝে বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা কত?
উত্তর: অসংখ্য।

৬.  ক্যালাইডোস্কোপে ব্যবহৃত সমতল দর্পণের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত কত?
উত্তর: ১ : ৪।

WB Class 8 Poribesh Chapter 1.4

৭.  যে প্রতিবিম্ব পর্দায় ধরা যায় তাকে অসদ প্রতিবিম্ব বলেসত্য না মিথ্যা?
উত্তর: মিথ্যা।

৮.  সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়?
উত্তর: সদ প্রতিবিম্ব।

৯.  অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকেপূর্ণপ্রতিফলন বলা হয় কেন?
উত্তর: কারণ আপতিত আলোর সম্পূর্ণটাই প্রতিফলিত হয়ে ফিরে আসে।

১০.  সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: দুই মাধ্যমের প্রকৃতি ও আপতিত আলোর বর্ণের উপর।

১১.  সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমানসত্য না মিথ্যা?
উত্তর: সত্য।

১২.  অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরুভূমির ________
উত্তর: মরীচিকা।

১৩.  আয়নার সামনে দাঁড়ালে যে প্রতিবিম্ব দেখা যায়, তা কী ধরনের?
উত্তর: অসদ প্রতিবিম্ব।

১৪.  সমতল দর্পণে কী জাতীয় প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর: অসদ প্রতিবিম্ব।

১৫.  কোনো বস্তুকে সমতল দর্পণের দিকে ফুট সরালে প্রতিবিম্ব কতটা কোন দিকে সরে যাবে?
উত্তর: প্রতিবিম্বও ২ ফুট দর্পণের দিকে সরে যাবে।

১৬.  যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় তাকে কী বলে?
উত্তর: সদ প্রতিবিম্ব।

১৭.  মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়?
উত্তর: অসদ প্রতিবিম্ব।

১৮.  বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির একটি প্রধান কারণ লেখ।
উত্তর: আলোর প্রতিফলন।

WB Class 8 Poribesh Chapter 1.4

WB Class 8 Poribesh Chapter 1.4
WB Class 8 Poribesh Chapter 1.4

C. সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. সদবিম্ব অসদবিম্বের উদাহরণ এবং পার্থক্য।
উত্তর:

সদবিম্ব অসদবিম্ব
আলো এক বিন্দুতে মিলিত হলে গঠিত

হয় ।

আলো অন্য বিন্দুতে মিলিত হলে গঠিত

হয় ।

পর্দায় ধরা যায়। পর্দায় ধরা যায় না।
উদাহরণ: সিনেমার পর্দার প্রতিবিম্ব। উদাহরণ: মরুভূমির মরীচিকা।

 

২. হীরে চকচকে কেন?
উত্তর: হীরের প্রতিসরাঙ্ক বায়ুর তুলনায় বেশি। সংকট কোণ মাত্র 24.5°। হীরের কাটন এমন যাতে সব আলোর রশ্মি সংকট কোণ অতিক্রম করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ফলে হীরা চকচকে দেখায়।

৩. অসদবিম্ব, পরম প্রতিসরাঙ্ক সংকট কোণ কী?
উত্তর:

>অসদবিম্ব: যে প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না।

>পরম প্রতিসরাঙ্ক: কোনো মাধ্যমের আলোর প্রতিসরণের মান।

>সংকট কোণ: আপতন কোণের সেই মান যেখানে প্রতিসরণ কোণ 90° হয়।

৪. প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: আলোর রঙ এবং মাধ্যম দুটির প্রকৃতি।

৫. সংকট কোণ মরুভূমির মরীচিকা।
উত্তর:

>সংকট কোণ: আপতন কোণ যেখানে প্রতিসরণ কোণ 90° হয়।

>মরুভূমির মরীচিকা: অসদবিম্ব।

WB Class 8 Poribesh Chapter 1.4

৬. সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে সূর্য দেখা যায় কেন?
উত্তর: বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার নীচে থাকলেও আলোকরশ্মি বাঁকা পথে ভূপৃষ্ঠে পৌঁছায়। তাই সূর্য কিছুটা আগে বা পরে দেখা যায়।

৭. কচুপাতার ওপর জল পড়লে ফোঁটাটি চকচক করে কেন?
উত্তর: জলের ফোঁটায় আলো বায়ু থেকে জলে প্রবেশ করে এবং আবার জল থেকে বায়ুতে যেতে চাইলে আপতন কোণ সংকট কোণ অতিক্রম করলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে পৌঁছালে ফোঁটা চকচকে দেখায়।

৮.  জলের ভিতরের বুদবুদ চকচকে দেখায় কেন?
উত্তর: একইভাবে, বুদবুদে আলো জল–বায়ু সীমাতে আপতন কোণ সংকট কোণ অতিক্রম করলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। তাই বুদবুদ চকচকে দেখায়।

৯. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে?
উত্তর: যখন কোনো আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে এবং দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না।

১০. প্রতিসরণ কাকে বলে?
উত্তর: আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে তার পথ পরিবর্তন হয়।

>লঘুঘন: রশ্মি ভূপৃষ্ঠের দিকে ঝুঁকে যায়।

>ঘনলঘু: রশ্মি ভূপৃষ্ঠের থেকে দূরে সরে।

১১. সমতল দর্পণে প্রতিবিম্বের বৈশিষ্ট্য

উত্তর:

ক) প্রতিবিম্ব সর্বদা অসদ ও সমশীর্ষ।

খ) দর্পণ–বস্তু দূরত্ব = দর্পণ–প্রতিবিম্ব দূরত্ব।

WB Class 8 Poribesh Chapter 1.4

১২. সংকট কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (সংজ্ঞা)

উত্তর:

ক) সংকট কোণ: আপতন কোণ যেখানে প্রতিসরণ কোণ ৯০° হয়।

খ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন: আলো পুরোপুরি প্রথম মাধ্যমে ফিরে আসে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না।

১৩. সিনেমার পর্দা কেন সাদা অমসৃণ?

উত্তর:

ক) সাদা: সব রঙ প্রতিফলিত হয় → উজ্জ্বল প্রতিবিম্ব।

খ) অমসৃণ: আলোর বিক্ষিপ্ত প্রতিফলন → দর্শকের চোখে সমানভাবে পৌঁছায়।

১৪. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত

উত্তর:

ক) আলোকরশ্মি সংকট কোণের বেশি কোণে আপতিত হতে হবে।

খ) আলো দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হবে না।

১৫. আলোর প্রতিসরণের সূত্র

উত্তর:

ক) প্রথম সূত্র: আপতিত বিন্দুতে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে।

খ) দ্বিতীয় সূত্র: প্রতিসরাঙ্ক = sin(i)/sin(r), রঙ বা মাধ্যমের উপর নির্ভর করে।

WB Class 8 Poribesh Chapter 1.4

১৬. আলোর প্রতিফলনের সূত্র

উত্তর:

প্রথম সূত্র: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে।

দ্বিতীয় সূত্র: প্রতিফলন কোণ = আপতন কোণ।

সিনেমার পর্দায় প্রতিবিম্ব: সদবিম্ব।

১৭. পেরিস্কোপের ব্যবহার

উত্তর:  খেলার মাঠের বাইরের দর্শক, সাবমেরিন, ট্যাঙ্কে ব্যবহার করা হয়।

১৮. মরীচিকায় প্রতিবিম্বের অবস্থান কেন পরিবর্তন হয়?

উত্তর:  বায়ুর স্তরের ঘনত্ব ও তাপমাত্রা প্রতিনিয়ত পরিবর্তিত হয় → আলোর পথ পরিবর্তিত হয় → প্রতিবিম্বের অবস্থান পরিবর্তিত হয়।

Related Post

WB Class 7 Amader Poribesh Suchipotro 2026 Sure Success

WB Class 7 Poribesh Chapter 2 সময় ও গতি Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 3 পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 4 পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 5 মানুষের খাদ্য Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 6 Questions and Answars Sure Success

WB Class 8 Amader Poribesh Chapter 1.1 বল ও চাপ Questions and Answars Sure Success

WB Class 8 Amader Poribesh Chapter 1 Questions and Answars Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index