অষ্টম শ্রেণি
আমাদের পরিবেশ
অষ্টম অধ্যায় (মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন)
WB Class 8 Amader Poribesh Chapter 8 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে অষ্টম শ্রেণীর আমাদের পরিবেশের অষ্টম অধ্যায় (মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন) এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত। তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।
A. সঠিক উত্তর নির্বাচন করে লেখো:-
১.কন্দজাতীয় ফসল কোনটি?
(a) আখ
(b) তুলো
(c) আদা
(d) গোলমরিচ
উত্তর: (c) আদা
২. তণ্ডুলজাতীয় ফসল কোনটি?
(a) ধান
(b) তুলো
(c) ছো
(d) সরষ
উত্তর: (a) ধান
৩. খারিপ ফসল কোনটি?
(a) গম
(b) ভুট্টা
(c) ছোলা
(d) সরষে
উত্তর: (b) ভুট্টা
৪. চাষের জমিতে সাধারণ আগাছা কোনটি?
(a) বিগোনিয়া
(b) রুবেলা
(c) কচুরিপানা
(d) অ্যামারেখাস
উত্তর: (d) অ্যামারেখাস
৫. রবি ফসল কখন তোলা হয়?
(a) মার্চ/এপ্রিল
(b) এপ্রিল/মে
(c) মে/জুন
(d) জুন/জুলাই
উত্তর: (a) মার্চ/এপ্রিল
৬. উদ্ভিদের বৃদ্ধির মুখ্য উপাদান কোনটি?
(a) Fe
(b) Cu
(c) B
(d) N
উত্তর: (d) N
৭. কোন সার ব্যবহারে মাটির আম্লিক ভাব বেড়ে যায়?
(a) গোবরসার
(b) পাতাসার
(c) সবুজসার
(d) অ্যামোনিয়াম সালফেট
উত্তর: (d) অ্যামোনিয়াম সালফেট
৮. বিন বা ডালগাছের মূলের মধ্যে কোন ব্যাকটেরিয়া বাস করে?
(a) ক্লসট্রিডিয়াম
(b) রাইজোবিয়াম
(c) অ্যাজোটোব্যাক্টর
(d) অ্যামিবিয়োসিস
উত্তর: (b) রাইজোবিয়াম
৯. উদ্ভিদের দেহে জল থাকে প্রায় কত?
(a) 70%
(b) 80%
(c) 90%
(d) 100%
উত্তর: (c) 90%
১০. জলসেচে কোন পদ্ধতিতে বড়ো কুয়ো ও বালতি লাগানো চাকা ব্যবহার হয়?
(a) ঢেকাল পদ্ধতি
(b) রাহাত পদ্ধতি
(c) ফোয়ারা পদ্ধতি
(d) ড্রিপ পদ্ধতি
উত্তর: (b) রাহাত পদ্ধতি
১১. পার্থেনিয়াম কী?
(a) সবজি
(b) তন্তুজাত ফসল
(c) আগাছা
(d) আলঙ্কারিক উদ্ভিদ
উত্তর: (c) আগাছা
১২. প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি আগাছানাশক?
(a) ইউরিয়া
(b) অ্যামোনিয়া
(c) DDT
(d) 2,4-D
উত্তর: (d) 2,4-D
১৩. ফসলের পাতা খেয়ে ক্ষতি করে কোন কীট?
(a) ইঁদুর
(b) উট
(c) পঙ্গপাল
(d) গুবরে পোকা
উত্তর: (c) পঙ্গপাল
১৪. গমে মরিচা রোগের কারণ কোনটি?
(a) ভাইরাস
(b) ছত্রাক
(c) ব্যাকটেরিয়া
(d) আদ্যপ্রাণী
উত্তর: (b) ছত্রাক
১৫. ম্যলাথিওন কী ধরনের পদার্থ?
(a) আগাছানাশক
(b) ইঁদুরনাশক
(c) ছত্রাকনাশক
(d) কীটনাশক
উত্তর: (d) কীটনাশক
WB Class 8 Amader Poribesh Chapter 8
১৬. ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি?
(a) ভুট্টা
(b) ধান
(c) গম
(d) জোয়া
উত্তর: (b) ধান
১৭. শরৎকালীন ধান কোনটি?
(a) আউশ
(b) আমন
(c) বোরো
(d) বাসমতী
উত্তর: (a) আউশ
১৮. দ্রুত পাক ধানের জাত কোনটি?
(a) জয়া
(b) জয়ন্তী
(c) পঙ্কজ
(d) রত্না
উত্তর: (d) রত্না
১৯. পশ্চিমবঙ্গে সবচেয়ে আগে পাকা আম কোনটি?
(a) ল্যাংড়া
(b) ফজলি
(c) হিমসাগর
(d) গোলাপখাস
উত্তর: (d) গোলাপখাস
২০. ডালকেটে মাটিতে নতুন গাছ উৎপাদনের পদ্ধতি কী?
(a) জোড়া কলম
(b) ভিনিয়ার কলম
(c) শাখাকলম
(d) চিপকলম
উত্তর: (c) শাখাকলম
২১. পশ্চিমবঙ্গে আমগাছে সাধারণত মুকুল আসে কখন?
(a) পৌষ-মাঘ মাসে
(b) মাঘ/ফাল্গুন মাসে
(c) ফাল্গুন/চৈত্র মাসে
(d) চৈত্র/বৈশাখ মাসে
উত্তর: (a) পৌষ-মাঘ মাসে
২২. চায়ের উদ্দীপক উপাদান কোনটি?
(a) ট্যানিন
(b) ক্যাফিন
(c) ফ্ল্যাভোনয়েড
(d) পলিফেনল
উত্তর: (a) ট্যানিন
২৩. চা গাছের ছায়া তরুর উদাহরণ কোনটি?
(a) সিট্রোনেলা ঘাস
(b) ক্রোটালারিয়া
(c) সিলভার ওক
(d) অ্যামারান্থাম
উত্তর: (c) সিলভার ওক
২৪. সমাজবদ্ধ পতঙ্গের উদাহরণ কোনটি?
(a) আরশোলা
(b) মৌমাছি
(c) প্রজাপতী
(d) মশা
উত্তর: (b) মৌমাছি
২৫. মৌমাছির মোমগ্রন্থি কোথায় থাকে?
(a) মুখে
(b) ডানায়
(c) পায়ে
(d) পেটের থলিতে
উত্তর: (d) পেটের থলিতে
WB Class 8 Amader Poribesh Chapter 8
২৬. ফুলের মকরন্দ থেকে মৌমাছিরা কী তৈরি করে?
(a) মোম
(b) মধু
(c) রয়াল জেলি
(d) মৌরুটি
উত্তর: (b) মধু
২৭. মৌমাছি পালনের পদ্ধতিকে কী বলা হয়?
(a) এপিকালচার
(b) সেরিকালচার
(c) পিসিকালচার
(d) হর্টিকালচার
উত্তর: (a) এপিকালচার
২৮. মৌচাকের সন্তান পালনের কোষ্ঠ কোথায় থাকে?
(a) ডানদিকে
(b) বামদিকে
(c) ওপরের দিকে
(d) নীচের দিকে
উত্তর: (d) নীচের দিকে
২৯. একটি মৌচাকে রানি মৌমাছি কতটি থাকে?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
উত্তর: (a) 1
৩০. পিসিকালচার কী?
(a) মুক্তার চাষ
(b) মৌমাছির চাষ
(c) মাছ চাষ
(d) রেশম চাষ
উত্তর: (c) মাছ চাষ
WB Class 8 Amader Poribesh Chapter 8
৩১. কোন কার্প মাছটি বহিরাগত?
(a) বাটা
(b) পুঁটি
(c) কালবোস
(d) সিলভার কার্প
উত্তর: (d) সিলভার কার্প
৩২. মাথায় আঁশ নেই এমন মাছ কোনটি?
(a) কই
(b) ইলিশ
(c) রুই
(d) ভেটকি
উত্তর: (c) রুই
৩৩. কোল্টি মাইনর কার্প কোনটি?
(a) বুই
(b) কালবোস
(c) কাতলা
(d) বাটা
উত্তর: (d) বাটা
৩৪. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে তৈরি হয়—
(a) চারাপোনা
(b) ডিম পোনা
(c) ধানি পোনা
(d) পূর্ণাঙ্গ মাছ
উত্তর: (b) ডিম পোনা
৩৫. কৃত্রিম মাছচাষে কোন গ্রন্থির নির্যাস ইনজেকশন হিসেবে ব্যবহার হয়?
(a) থাইরয়েড গ্রন্থি
(b) অ্যাড্রেনাল গ্রন্থি
(c) পিটুইটারি গ্রন্থি
(d) অগ্নাশয় গ্রন্থি
উত্তর: (c) পিটুইটারি গ্রন্থি
৩৬. কৃত্রিম মাছচাষে ইনজেকশনের জন্য কতটি স্ত্রী ও পুরুষ মাছ লাগে?
(a) 1 স্ত্রী, 1 পুরুষ
(b) 1 স্ত্রী, 2 পুরুষ
(c) 2 স্ত্রী, 1 পুরুষ
(d) 2 স্ত্রী, 2 পুরুষ
উত্তর: (b) 1 স্ত্রী, 2 পুরুষ
৩৭. ডিমপোনা তৈরি করার জন্য কোন স্থান ব্যবহৃত হয়?
(a) হ্যাচারি
(b) আঁতুর পুকুর
(c) পালন পুকুর
(d) সঞ্চয়ী পুকুর
উত্তর: (a) হ্যাচারি
৩৮. ডিমপোনাদের প্রতিপালন কোথায় করা হয়?
(a) হ্যাচারি
(b) পালন পুকুর
(c) আঁতুর পুকুর
(d) সঞ্চয়ী পুকুর
উত্তর: (a) হ্যাচারি
WB Class 8 Amader Poribesh Chapter 8
৩৯. জলের ওপরের স্তর থেকে খাবার সংগ্রহকারী মাছ কোনটি?
(a) কাতলা
(b) বুই
(c) মৃগেল
(d) গ্রাসকার্প
উত্তর: (c) মৃগেল
৪০. ময়লা জলের ভেড়ি কোথায় দেখা যায়?
(a) পূর্ব কলকাতা
(b) পশ্চিম কলকাতা
(c) উত্তর কলকাতা
(d) দক্ষিণ কলকাতা
উত্তর: (a) পূর্ব কলকাতা
৪১. একটি পোলট্রি পাখি কোনটি?
(a) পায়রা
(b) টিয়া
(c) শালিক
(d) মুরগি
উত্তর: (d) মুরগি
৪২. ডিম উৎপাদনকারী মুরগির জাত কোনটি?
(a) আসিল
(b) লেগহর্ন
(c) ব্রামা
(d) প্লাইমাউথ রক
উত্তর: (b) লেগহর্ন
৪৩. মাংস উৎপাদনকারী মুরগির জাত কোনটি?
(a) মিনরকা
(b) রোড আইল্যান্ড
(c) চিটাগং
(d) নিউ হ্যাম্পশায়ার
উত্তর: (d) চিটাগং
৪৪. ডিমে তা দেওয়ার মুরগি কোনটি?
(a) মিনরকা
(b) রোড আইল্যান্ড রেড
(c) চিটাগং
(d) নিউ হ্যাম্পশায়ার
উত্তর: (c) চিটাগং
৪৫. লিটারে কোনটি উপাদান নয়?
(a) কাঠের গুঁড়ো
(b) শুকনো পাতা
(c) ধানের তুষ
(d) বালি
উত্তর: (d) বালি
WB Class 8 Amader Poribesh Chapter 8
৪৬. শস্যাগারে কোন গ্যাস চালনা করে শস্য ধ্বংসকারী জীবকে মারা যায়?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) অ্যামোনিয়া
(d) হাইড্রোজেন
উত্তর: (b) নাইট্রোজেন
৪৭. বাণিজ্যিক চা গাছ থেকে বছরে কতবার পাতা তোলা হয়?
(a) 10-15 বার
(b) 20-25 বার
(c) 35-40 বার
(d) 50-55 বার
উত্তর: (c) 35-40 বার
৪৮. পশুশক্তি ব্যবহার করে কুয়ো থেকে জল তোলার পদ্ধতি কোনটি?
(a) রাহাত পদ্ধতি
(b) ফোয়ারা পদ্ধতি
(c) ঢোকাল পদ্ধতি
(d) কোনোটিই নয়
উত্তর: (a) রাহাত পদ্ধতি
৪৯. ডিম ও মাংস দুটোই পাওয়ার জন্য কোন মুরগি পালিত হয়?
(a) প্লাইমাউথ রক
(b) লেগহর্ন
(c) মিনরকা
(d) ব্রামা
উত্তর: (a) প্লাইমাউথ রক
৫০. মৌমাছির মধুথলিতে মকরন্দের সঙ্গে লার্ভা মিশ্রিত হলে কী হয়?
(a) মকরন্দের শর্করা নষ্ট হয়
(b) মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়
(c) মধু সৃষ্টিতে বিলম্ব হয়
(d) মধুতে জলের পরিমাণ বেড়ে যায়
উত্তর: (b) মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়

B. সত্য-মিথ্যা নির্বাচন করো:-
১. তন্তুজাতীয় ফসল হলো আখ — মিথ্যা।
সঠিক উত্তর: পাট তন্তুজাতীয় ফসল।
২. আলু কন্দজাতীয় ফসল — সত্য।
৩. রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল — মিথ্যা।
সঠিক উত্তর: খরিফ ফসল বর্ষার উপর নির্ভরশীল।
৪. বর্ষার শুরুতে সাধারণত খরিফ ফসলের চাষ শুরু হয় — সত্য।
৫. বার্লি এক ধরনের রবি ফসল — সত্য।
৬. ক্যাকটাস একটি আলংকারিক উদ্ভিদ — সত্য।
৭. ট্রাক্টর এক ধরনের কর্ষক — সত্য।
৮. অজৈব সার এক ধরনের রাসায়নিক পদার্থ — সত্য।
৯. জৈব সার তৈরিতে ব্যাকটেরিয়া বা ছত্রাকের ভূমিকা নেই — মিথ্যা।
১০. উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটির অম্ল-ক্ষারের ভারসাম্য জরুরি — সত্য।
WB Class 8 Amader Poribesh Chapter 8
১১. জৈব সার মাটির জলধারণ ক্ষমতা কমায় — মিথ্যা।
১২. জৈব সার উপকারী অণুজীবের সংখ্যা বাড়ায় — সত্য।
১৩. জৈব সার ব্যবহারে মাটি রন্ধ্রযুক্ত হয় — সত্য।
১৪. ভালো ফলনের জন্য মাটির আর্দ্রতা বজায় রাখা জরুরি — সত্য।
১৫. আগাছা হলো অপ্রয়োজনীয় উদ্ভিদ — সত্য।
১৬. 2,4-D এক ধরনের কীটনাশক — মিথ্যা।
সঠিক উত্তর: এটি আগাছানাশক।
১৭. উই উদ্ভিদের মূল খায় — সত্য।
১৮. পার্থেনিয়াম এক ধরনের আগাছা — সত্য।
১৯. ধসা রোগ ধানে দেখা যায় — মিথ্যা।
সঠিক উত্তর: গমে দেখা যায়।
২০. ছত্রাক ধসা রোগ সৃষ্টি করে — সত্য।
২১. গমের মরিচা রোগ ছত্রাকঘটিত — সত্য।
২২. ব্যাকটেরিয়া উদ্ভিদে উইল্ট রোগ সৃষ্টি করে — সত্য।
২৩. সালফার ও তামার লবণ ছত্রাক দমনে সাহায্য করে — সত্য।
২৪. ম্যালাথিওন ইঁদুর দমন করে — মিথ্যা।
সঠিক উত্তর: এটি কীটপতঙ্গ দমনে ব্যবহৃত হয়।
২৫. ডিডিটি ও ম্যালাথিওন পতঙ্গ দমনে ব্যবহৃত হয় — সত্য।
২৬. জৈবিক দমন পদ্ধতিতে এক জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় — সত্য।
২৭. জাব গবাদিপশুর খাদ্য — সত্য।
২৮. ভূষি থেকে দানাশস্য পৃথক করা যায় না — মিথ্যা।
২৯. বাতাসের সাহায্যে ভূষি থেকে দানা পৃথক করা যায় — সত্য।
৩০. চালে 79.1% প্রোটিন থাকে — মিথ্যা।
সঠিক উত্তর: প্রায় 6% প্রোটিন থাকে।
WB Class 8 Amader Poribesh Chapter 8
৩১. ধানের ভূষি থেকে তেল পাওয়া যায় — সত্য।
৩২. আউশ শীতকালীন ধান — মিথ্যা।
৩৩. বোরো শরৎকালীন ধান — মিথ্যা।
৩৪. এঁটেল মাটিতে আউশ ধান হয় না — মিথ্যা।
৩৫. যে-কোনো ধরনের মাটিতে আমন ধানের চাষ হয় — মিথ্যা।
৩৬. বাসমতী এক ধরনের আমন ধান — সত্য।
৩৭. বোরো ধান মার্চ-এপ্রিল মাসে রোপণ করা হয় — মিথ্যা।
সঠিক উত্তর: সাধারণত ডিসেম্বর মাসে রোপণ করা হয়।
৩৮. রত্না ধান খুব দেরিতে পাকে — মিথ্যা।
৩৯. নাবি জাতের ধান পাকতে 140–150 দিন লাগে — সত্য।
৪০. একই জাতের ধান আউশ, আমন ও বোরো—তিন মৌসুমেই চাষ করা যায় — মিথ্যা।
৪১. গোল্ডেন রাইস ভিটামিন A-এর চাহিদা পূরণে সাহায্য করে — সত্য।
৪২. ধানের বীজ কখনও উষ্ণ জলে শোধন করা হয় না — মিথ্যা।
৪৩. ধানের চারা 12–15 সেমি লম্বা হলে রোপণের উপযোগী হয় — সত্য।
৪৪. কাদান বীজতলায় অঙ্কুরিত বীজ বপন করা হয় — সত্য।
৪৫. আমের জন্মস্থান ভারতবর্ষ — সত্য।
৪৬. পশ্চিমবঙ্গে হিমসাগর আমের চাষ হয় না — মিথ্যা।
৪৭. আমগাছের কলম আঁটির কলম পদ্ধতিতেও করা হয় — সত্য।
৪৮. চায়ে পলিফেনল থাকে — সত্য।
৪৯. দাঁতের ক্ষয়রোধে চা-পান উপকারী — সত্য।
৫০. রানি মৌমাছির কাজ মধু উৎপাদন নিয়ন্ত্রণ করা — মিথ্যা।
সঠিক উত্তর: এর প্রধান কাজ প্রজনন।
WB Class 8 Amader Poribesh Chapter 8

C. শূন্যস্থান পূরণ উত্তর:-
১. ধান, গম, ভুট্টা ইত্যাদি ……………….জাতীয় ফসল।
২. ………………………….ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
৩. ক্যাকটাস ও বোগেনভেলিয়া ………………………উদ্ভিদ।
৪. সাধারণত বর্ষার শুরুতে ……………….ফসলের চাষ শুরু হয়।
৫. ……………………. শুরুতে রবি ফসলের চাষ শুরু হয়।
৬. নষ্ট হয়ে যাওয়া বীজ …………….হওয়ায় জলে ভেসে থাকে।
৭. …………………..প্রয়োগে মাটির পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয়।
৮. মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে ……………….সার তৈরি হয়।
৯. অজৈব সার এক ধরনের …………………পদার্থ।
১০. শস্য আবর্তনে একবার ………………উদ্ভিদ চাষ করা হয়।
১১. উদ্ভিদের দেহে প্রায় ………………… জল থাকে।
১২. জিঙ্ক ফসফাইড ও ওয়ারফেরিন …………..দমনে ব্যবহৃত হয়।
১৩. একটি জীবের মাধ্যমে অন্য জীবকে নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে ……………দমন পদ্ধতি বলা হয়।
১৪. ফসলের ভোজ্য অংশকে আলাদা করার প্রক্রিয়াকে ……………বলে।
১৫. ছোট চাষিরা ……………করে দানা ও ভূষি আলাদা করেন।
১৬. গবাদি পশুর খাবারকে …………………..বলা হয়।
১৭. শস্য সঠিকভাবে সংরক্ষণ না করলে ……………………আক্রমণ হতে পারে।
১৮. ……………………শীতকালীন ধানের একটি প্রধান জাত।
১৯. পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি …………………ধানের চাষ হয়।
২০. ……………………………জাতের ধান ৯৫–১১৫ দিনের মধ্যে পরিপক্ব হয়।
২১. সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় …………………..উচ্চতা পর্যন্ত আমগাছ ভালো জন্মে।
২২. বৃষ্টি ও কুয়াশা আমের ……………….জন্য ক্ষতিকর।
২৩. বেলে ও এঁটেল মাটি আম চাষের জন্য …………………..।
২৪. ………………..থেকে উৎপন্ন চারাগাছে মাতৃগাছের গুণাবলি বজায় থাকে।
২৫. দক্ষিণ-পূর্ব এশিয়ার ……………….নদীর অববাহিকাকে চাষের আদি নিবাস ধরা হয়।
২৬. ১০০০–২৫০০ মিটার উচ্চতায় …………………চায়ের চাষ করা হয়।
২৭. চায়ে থাকা ……………….শরীরে উদ্দীপনা সৃষ্টি করে।
২৮. চায়ের ……………….রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
২৯. চা একটি ……………….জাতীয় ফসল।
৩০. বিশ্বের প্রায় ৭৫% চা উৎপাদন ………………চা।
WB Class 8 Amader Poribesh Chapter 8
৩১. মৌমাছি একটি …………….জীব।
৩২. ……………….মৌমাছির পেটে মোম-গ্রন্থি থাকে।
৩৩. শ্রমিক মৌমাছি ফুল থেকে ………….সংগ্রহ করে।
৩৪. মৌমাছির জীবনচক্রে …………..দশা রয়েছে।
৩৫. লার্ভা থেকে …………….সৃষ্টি হয়।
৩৬. মৌচাকের ওপরের দিকে …………প্রকোষ্ঠ থাকে।
৩৭. কার্প জাতীয় মাছের মাথায় …………….থাকে না।
৩৮. মাছের নিষিক্ত ডিম থেকে ……………….তৈরি হয়।
৩৯. একই পুকুরে তিন ধরনের দেশি মাছ চাষকে ………….মাছ চাষ বলা হয়।
৪০. অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন পাখিকে …………..পাখি বলা হয়।
৪১. লেগহর্ন একটি …………….উৎপাদনকারী মুরগির জাত।
৪২. আসিল একটি …………………উৎপাদনকারী মুরগির জাত।
৪৩. মুরগির ঘরের মেঝেতে ব্যবহৃত শয্যাকে …………..বলা হয়।
৪৪. মুরগির ডিম ……………….অ্যামিনো অ্যাসিডের উৎস।
৪৫. ব্রয়লার একটি ……………জাতের মুরগি।
৪৬. ব্রয়লার মুরগি মাত্র ………………..বিক্রয়যোগ্য হয়।
৪৭. ব্রামা একটি …………………..জাতের মুরগি।
৪৮. মুরগির মাংসে ফ্যাট …………..থাকায় এটি স্বাস্থ্যকর।
উত্তর:
১. তণ্ডুল ২. উদ্ভিদবিজ্ঞানে ৩. আলংকারিক ৪. খরিফ ৫. শীতের ৬. হালকা ৭. সার ৮.জৈব ৯. রাসায়নিক ১০. শিম্বগোত্রীয় ১১. ৯০% ১২. ইঁদুর ১৩. জৈবিক ১৪. মাড়াই ১৫. ঝাড়াই ১৬. জাব ১৭. অণুজীবের ১৮. আমন ১৯. আমন ২০. রত্না ২১.১৫০০ মিটার ২২.মুকুলের ২৩. অনুকূল২৪. কলম ২৫. ইরাবতী ২৬. অম্লমাটিতে ২৭. ক্যাফিন ২৮. পলিফেনল ২৯. বাগিচা ৩০. কালো ৩১. সমাজবদ্ধ ৩২.শ্রমিক ৩৩. মকরন্দ ৩৪. চারটি ৩৫.পিউপা ৩৬. মধু ৩৭. আঁশ ৩৮. ডিমপোনা ৩৯.মিশ্র ৪০. পোলট্রি ৪১. ডিম ৪২. মাংস ৪৩. লিটার ৪৪. অপরিহার্য ৪৫. সংকর ৪৬. ৫–৭ সপ্তাহে ৪৭. ভারী ৪৮.কম
D. অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ- WB Class 8 Amader Poribesh Chapter 8
১. একটি নাবি জাতের ধানের নাম লেখো।
উত্তর: তণ্ডুল জাতীয় ধান।
২. ডালজাতীয় ফসলের একটি উদাহরণ দাও।
উত্তর: ছোলা।
৩. মসলা উৎপাদনকারী দুটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর: গোলমরিচ ও আদা।
৪. চা, কফি ও রাবার কোথায় চাষ করা হয়?
উত্তর: বাগান বা প্ল্যান্টেশনে।
৫. একটি ঔষধি গাছের নাম লেখো।
উত্তর: তুলসী।
৬. খরিফ ফসল সাধারণত কখন সংগ্রহ করা হয়?
উত্তর: বর্ষাকাল শেষ হলে।
৭. খরিফ ফসলের উৎপাদন প্রধানত কীসের উপর নির্ভরশীল?
উত্তর: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের উপর।
৮. খরিফ ফসলের দুটি উদাহরণ দাও।
উত্তর: ধান ও চিনেবাদাম।
৯. রবি ফসলের চাষ কখন শুরু হয়?
উত্তর: শীতের শুরুতে।
১০. সরষে ও বার্লি কোন শ্রেণির ফসল?
উত্তর: রবি ফসল।
WB Class 8 Amader Poribesh Chapter 8
১১. গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন A।
১২. কৃষকের বন্ধু হিসেবে কোন জীব পরিচিত?
উত্তর: কেঁচো এবং বিভিন্ন উপকারী জীবাণু।
১৩. লাঙলের কোন অংশ মাটি কাটে?
উত্তর: ফলক অংশ।
১৪. পাওয়ার টিলার কী?
উত্তর: এটি এক ধরনের যান্ত্রিক কর্ষণযন্ত্র।
১৫. বীজ বোনার আগে রাসায়নিক দ্রবণে ভিজিয়ে রাখা হয় কেন?
উত্তর: বীজকে জীবাণুমুক্ত করার জন্য।
১৬. উদ্ভিদের দুটি মুখ্য খাদ্য উপাদানের নাম লেখো।
উত্তর: নাইট্রোজেন (N) ও ফসফরাস (P)।
১৭. উদ্ভিদের দুটি গৌণ খাদ্য উপাদানের নাম লেখো।
উত্তর: লোহা (Fe) ও ম্যাঙ্গানিজ (Mn)।
১৮. সার কত প্রকার ও কী কী?
উত্তর: দুই প্রকার—জৈব সার ও অজৈব সার।
১৯. প্রাণীর বর্জ্য থেকে কোন ধরনের সার তৈরি হয়?
উত্তর: জৈব সার।
২০. জৈব সার তৈরিতে ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভূমিকা কী?
উত্তর: জৈব পদার্থের বিয়োজন ও রূপান্তরে সাহায্য করে।
২১. সার প্রধানত কোন মৌলগুলির ঘাটতি পূরণ করে?
উত্তর: নাইট্রোজেন (N), ফসফরাস (P) এবং পটাশিয়াম (K)।
২২. একটি অজৈব সারের উদাহরণ দাও।
উত্তর: ইউরিয়া।
WB Class 8 Amader Poribesh Chapter 8
২৩. অতিরিক্ত অজৈব সার ব্যবহারের একটি পরিবেশগত সমস্যা লেখো।
উত্তর: জলদূষণ।
২৪. শস্য আবর্তনের সময় কোন ধরনের উদ্ভিদ চাষ করা উচিত?
উত্তর: শিম্বগোত্রীয় উদ্ভিদ।
২৫. শস্য আবর্তনে সহায়ক একটি ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর: রাইজোবিয়াম।
WB Class 8 Amader Poribesh Chapter 8
২৬. ফোয়ারা (Sprinkler) পদ্ধতিতে জল কোথায় দেওয়া হয়?
উত্তর: ফসলের উপরিভাগে।
২৭. ড্রিপ সেচ পদ্ধতিতে জল কোথায় পৌঁছায়?
উত্তর: উদ্ভিদের মূলের কাছে।
২৮. পঙ্গপাল কীভাবে ফসলের ক্ষতি করে?
উত্তর: পাতাগুলো খেয়ে ফেলে।
২৯. গাছের কাণ্ড কুরে খাওয়া পোকার নাম কী?
উত্তর: স্টেম বোরার (Stem Borer)।
৩০. আলু গাছের একটি ছত্রাকঘটিত রোগের নাম লেখো।
উত্তর: ধসা রোগ।
E. সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ-
১. খরিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে ফসল বর্ষাকালের শুরুতে চাষ করা হয় এবং বর্ষা শেষে সংগ্রহ করা হয়, তাকে খরিফ ফসল বলা হয়। এই ফসলের বৃদ্ধি মূলত মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল।
উদাহরণ: ধান, ভুট্টা, তুলা ও চিনেবাদাম।
২. রবি ফসল কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: শীতের শুরুতে যে ফসলের চাষ করা হয় এবং বসন্তকালে সংগ্রহ করা হয়, তাকে রবি ফসল বলা হয়।
উদাহরণ: গম, সরিষা, ছোলা ও মটর।
৩. ফসল উৎপাদনের জন্য একজন কৃষককে কী কী ধাপ অনুসরণ করতে হয়?
উত্তর: সফলভাবে ফসল উৎপাদনের জন্য কৃষককে ধারাবাহিকভাবে জমি প্রস্তুত করা, বীজ বপন, সার প্রয়োগ, সেচ দেওয়া, আগাছা নিয়ন্ত্রণ, রোগ-পোকা দমন, ফসল সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করতে হয়।
WB Class 8 Amader Poribesh Chapter 8
৪. কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কেন?
উত্তর: কেঁচো মাটিকে ঝুরঝুরে করে, বায়ু চলাচল বৃদ্ধি করে এবং জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে মাটির উর্বরতা উন্নত করে। তাই কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়।
৫. কৃষিকাজে সার ব্যবহার করা হয় কেন?
উত্তর: একই জমিতে বারবার চাষ করলে মাটির পুষ্টি উপাদান কমে যায়। সেই ঘাটতি পূরণ করে ফসলের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে সার প্রয়োগ করা হয়।
৬. জৈব সার কীভাবে তৈরি করা হয়?
উত্তর: উদ্ভিদের শুকনো অংশ, পাতা এবং প্রাণীর বর্জ্য প্রাকৃতিকভাবে পচিয়ে জৈব সার প্রস্তুত করা হয়।
৭. আগাছা কীভাবে ফসলের ক্ষতি করে?
উত্তর: আগাছা ফসলের সঙ্গে জল, আলো, স্থান ও পুষ্টির জন্য প্রতিযোগিতা করে। ফলে মূল ফসলের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায়।
৮. কয়েকটি আগাছানাশক রাসায়নিকের নাম লেখো।
উত্তর: ২,৪-ডি (2,4-D), ড্যালাপোন (Dalapon) এবং পিক্লোরাম (Picloram) বহুল ব্যবহৃত আগাছানাশক।
৯. চাষের জমিতে দেখা যায় এমন কয়েকটি আগাছার নাম লেখো।
উত্তর: পার্থেনিয়াম, অ্যামারান্থাস, চেনোপোডিয়াম এবং বিভিন্ন ঘাসজাতীয় আগাছা।
১০. ফসল ধ্বংসকারী কয়েকটি প্রাণীর নাম লেখো।
উত্তর: পঙ্গপাল, উইপোকা, গুবরে পোকা ও ইঁদুর কৃষিজ ফসলের প্রধান শত্রু।
১১. শস্যাগারে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় কেন?
উত্তর: নাইট্রোজেন গ্যাস ব্যবহার করলে শস্যাগারে অক্সিজেনের পরিমাণ কমে যায়। ফলে ক্ষতিকর পোকামাকড় বেঁচে থাকতে পারে না এবং শস্য নিরাপদ থাকে।
WB Class 8 Amader Poribesh Chapter 8
১২. ধান কত প্রকার? কী কী?
উত্তর: ধান সাধারণত তিন প্রকার—আউশ, আমন ও বোরো।
১৩. পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন ধানের চাষ হয়?
উত্তর: পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমন ধান চাষ করা হয়, যা মূলত বর্ষাকালে রোপণ করা হয়।
১৪. ভারতের কয়েকটি বিখ্যাত আমের নাম লেখো।
উত্তর: হিমসাগর, ল্যাংড়া, ফজলি, দশেরি, আম্রপালি, আলফানসো, চৌসা ও বোম্বাই উল্লেখযোগ্য।
১৫. আমগাছে কলম করার বিভিন্ন পদ্ধতির নাম লেখো।
উত্তর: জোড় কলম, ভিনিয়ার কলম, চিপ কলম এবং আঁটির কলম প্রচলিত পদ্ধতি।
১৬. জোড় কলম কী?
উত্তর: স্টক ও সিয়নকে একত্রে যুক্ত করে নতুন গাছ তৈরির কলম পদ্ধতিকে জোড় কলম বলা হয়।
১৭. উন্নত জাতের আম কীভাবে সংরক্ষণ করা হয়?
উত্তর: পরিপক্ব কিন্তু শক্ত আম সংগ্রহ করে সঠিক তাপমাত্রা ও আর্দ্রতাযুক্ত হিমঘরে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে।
১৮. ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলোর নাম লেখো।
উত্তর: আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরল ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য।
১৯. ভারতের বিখ্যাত কয়েকটি চায়ের নাম লেখো।
উত্তর: দার্জিলিং চা, অসম চা এবং নীলগিরি চা বিশ্বজুড়ে জনপ্রিয়।
২০. বীজ থেকে কীভাবে চা গাছের বংশবিস্তার করা হয়?
উত্তর: উন্নতমানের বীজ অঙ্কুরিত করে নার্সারিতে চারা তৈরি করা হয় এবং পরে স্থায়ী জমিতে রোপণ করা হয়।
২১. অজৈব সার ব্যবহারের অসুবিধাগুলি কী?
উত্তর: অতিরিক্ত অজৈব সার ব্যবহারের ফলে মাটির উপকারী অণুজীব ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে মাটির উর্বরতা কমে যায়। এছাড়া মাটির অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হতে পারে, ফলে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। অনেক সময় বৃষ্টির জলে এই সার নদী বা পুকুরে মিশে জলদূষণের কারণও হয়।
২২. জৈব সার অজৈব সারের তুলনায় কেন বেশি উপকারী?
উত্তর: জৈব সার মাটির গঠন উন্নত করে, জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায়। পাশাপাশি এটি মাটিকে ঝুরঝুরে রাখে, ফলে বায়ু চলাচল সহজ হয় এবং দীর্ঘদিন মাটির উর্বরতা বজায় থাকে।
২৩. শস্য আবর্তন কেন করা হয়?
উত্তর: একই জমিতে বারবার একই ফসল চাষ করলে মাটির পুষ্টি, বিশেষ করে নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয়। তাই মাঝেমধ্যে শিম্বগোত্রীয় ফসল চাষ করা হয়। এসব উদ্ভিদের মূলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে স্থির করে, ফলে পরবর্তী ফসলের জন্য মাটি আরও উর্বর হয়।
২৪. রাহাত পদ্ধতিতে কীভাবে সেচ দেওয়া হয়?
উত্তর: এই পদ্ধতিতে কুয়োর সঙ্গে একটি বড় চাকা ও একাধিক বালতি সংযুক্ত থাকে। পশুশক্তির সাহায্যে চাকা ঘোরানো হলে বালতিতে জল উঠে আসে এবং সেই জল নালার মাধ্যমে জমিতে পৌঁছে দেওয়া হয়।
২৫. রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে কী কী সমস্যা দেখা দেয়?
উত্তর: রাসায়নিক কীটনাশক দ্রুত পোকা দমন করলেও পরিবেশের ক্ষতি করতে পারে। এতে উপকারী পোকামাকড় মারা যায়, জল ও মাটি দূষিত হয় এবং দীর্ঘদিন ব্যবহারে অনেক পোকা কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। এছাড়া খাদ্যের মাধ্যমে মানুষের শরীরেও ক্ষতিকর রাসায়নিক প্রবেশ করতে পারে।
WB Class 8 Amader Poribesh Chapter 8
২৬. জৈবিক পদ্ধতিতে কীভাবে পোকামাকড় দমন করা হয়?
উত্তর: এই পদ্ধতিতে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণের জন্য তাদের প্রাকৃতিক শত্রু যেমন মাকড়সা, বোলতা, গঙ্গাফড়িং, পাখি এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাস ব্যবহার করা হয়। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
২৭. আমের পুষ্টিগুণ আলোচনা করো।
উত্তর: আম একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এতে কার্বোহাইড্রেট, সামান্য প্রোটিন, খনিজ লবণ, ভিটামিন A, B-কমপ্লেক্স ও C প্রচুর পরিমাণে থাকে। এছাড়া বিটা-ক্যারোটিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২৮. জোড় কলম তৈরির পদ্ধতি সংক্ষেপে লেখো।
উত্তর: প্রথমে একটি সুস্থ চারাগাছ (স্টক)-এর সঙ্গে উন্নত জাতের গাছের একটি ডাল (সিয়ন) যুক্ত করে শক্তভাবে বেঁধে দেওয়া হয়। জোড় লাগার পর স্টকের উপরের অংশ এবং সিয়নের নিচের অংশ কেটে ফেলা হয়। পরে নতুন গাছটি কিছুদিন নার্সারিতে পরিচর্যা করা হয়।
২৯. চায়ের উপকারিতা লেখো।
উত্তর: চায়ে ক্যাফিন থাকায় শরীর সতেজ থাকে। এছাড়া এতে থাকা পলিফেনল, ফ্ল্যাভোনয়েড, ট্যানিন ও বিভিন্ন ভিটামিন হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে এবং দাঁতের ক্ষয়ও কমায়।
WB Class 8 Amader Poribesh Chapter 8
৩০. চা চাষের জন্য জমি কীভাবে প্রস্তুত করা হয়?
উত্তর: প্রথমে জমি আগাছামুক্ত করে গভীরভাবে চাষ করা হয়। এরপর সবুজ সার উৎপাদনকারী কিছু উদ্ভিদ চাষ করে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়। পরে সেই গাছ সরিয়ে চা গাছের চারা রোপণ করা হয়।
৩১. মৌমাছি কীভাবে মধু তৈরি করে?
উত্তর: শ্রমিক মৌমাছি ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে মধুথলিতে জমা রাখে। সেখানে এনজাইমের সাহায্যে মকরন্দের রাসায়নিক পরিবর্তন ঘটে। পরে মৌচাকে এনে তা জমা করা হয় এবং ডানা ঝাপটিয়ে অতিরিক্ত জল শুকিয়ে মধু তৈরি করা হয়।
৩২. আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালন কীভাবে করা হয়?
উত্তর: আধুনিক মৌচাষে কাঠের কৃত্রিম মৌচাক ব্যবহার করা হয়। সেখানে রানি ও শ্রমিক মৌমাছি রাখা হয়। আশেপাশে ফুলগাছ থাকলে মৌমাছি সহজে মকরন্দ সংগ্রহ করে এবং নির্দিষ্ট সময়ে বিশেষ যন্ত্রের সাহায্যে বিশুদ্ধ মধু সংগ্রহ করা হয়।
৩৩. প্রাকৃতিকভাবে ডিমপোনা সংগ্রহের অসুবিধা কী?
উত্তর: এই পদ্ধতিতে বিশুদ্ধ প্রজাতির ডিমপোনা পাওয়া কঠিন। সংগ্রহের পরিমাণও কম হয় এবং পরিবহণের সময় অনেক ডিমপোনা নষ্ট হয়ে যায়। ফলে উৎপাদন ব্যয় বেড়ে যায়।
৩৪. কৃত্রিমভাবে ডিমপোনা কীভাবে উৎপাদন করা হয়?
উত্তর: পরিণত স্ত্রী ও পুরুষ মাছকে পিটুইটারি হরমোনের ইনজেকশন দেওয়া হয়। এরপর স্ত্রী মাছ ডিম ছাড়ে এবং পুরুষ মাছের বীর্যের সাহায্যে সেই ডিম নিষিক্ত হয়ে ডিমপোনা উৎপন্ন হয়।
৩৫. দেশি কার্প মাছের খাদ্যগ্রহণের বৈশিষ্ট্য লেখো।
উত্তর: কাতলা জলের উপরের স্তর থেকে খাদ্য গ্রহণ করে, রুই মাঝের স্তরে খাদ্য খায় এবং মৃগেল ও কালবোস জলের নিচের স্তর থেকে খাদ্য সংগ্রহ করে। তাই একই পুকুরে এদের একসঙ্গে চাষ করলে খাদ্যের জন্য প্রতিযোগিতা হয় না।
৩৬. নিবিড় মিশ্র মাছচাষের সুবিধা ও অসুবিধা লেখো।
উত্তর: এই পদ্ধতিতে পুকুরের সব স্তরের খাদ্য সঠিকভাবে ব্যবহার হয় এবং কম সময়ে বেশি মাছ উৎপাদন সম্ভব। তবে বড় পুকুরের প্রয়োজন হয় এবং কিছু বিদেশি মাছের বাজারমূল্য তুলনামূলক কম হওয়ায় আর্থিক ঝুঁকি থাকতে পারে।
WB Class 8 Amader Poribesh Chapter 8
৩৭. ব্যাটারি খাঁচা পদ্ধতিতে মুরগি পালন কীভাবে করা হয়?
উত্তর: সারিবদ্ধ খাঁচায় প্রতিটি মুরগিকে আলাদা রাখা হয়। খাঁচার মেঝে ঢালু হওয়ায় ডিম সহজেই সংগ্রহ করা যায়। খাবার, পানি ও বর্জ্য ব্যবস্থাপনাও সহজ হওয়ায় এটি বাণিজ্যিক খামারে বহুল ব্যবহৃত।
৩৮. ডিপ-লিটার পদ্ধতিতে মুরগি পালন কীভাবে করা হয়?
উত্তর: মুরগির ঘরের মেঝেতে খড়, কাঠের গুঁড়ো, ধানের তুষ ও শুকনো পাতা বিছিয়ে মোটা স্তর তৈরি করা হয়। প্রয়োজনে নতুন স্তর যোগ করে এটি পরিষ্কার ও শুকনো রাখা হয়।
৩৯. মুরগির মাংস ও ডিমের পুষ্টিগুণ লেখো।
উত্তর: মুরগির মাংস ও ডিম উচ্চমানের প্রাণিজ প্রোটিনের উৎস। এছাড়া ডিমে ক্যালসিয়াম, লোহা, ফসফরাসসহ বিভিন্ন খনিজ এবং ভিটামিন A, B, D ও E পাওয়া যায়, যা শরীরের সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সহায়তা করে।
৪০. ব্রয়লার মুরগির প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: ব্রয়লার মুরগি খুব দ্রুত বৃদ্ধি পায়, কম নড়াচড়া করে এবং খাদ্যকে দ্রুত মাংসে রূপান্তরিত করতে পারে। সাধারণত ৫–৭ সপ্তাহের মধ্যেই বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে।
৪১. পশ্চিমবঙ্গে কোন কোন স্থানে আমের চাষ বেশি হয়? কোন আম সবচেয়ে আগে এবং কোনটি সবচেয়ে শেষে পাকে?
উত্তর: পশ্চিমবঙ্গে প্রধানত মালদা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বাণিজ্যিকভাবে আমের চাষ বেশি হয়। এসব জেলার জলবায়ু ও মাটির গুণগত মান আম চাষের জন্য উপযোগী। পশ্চিমবঙ্গের আমের মধ্যে গোলাপখাস সবচেয়ে আগে পাকে, আর ঝুমকো ফজলি সবচেয়ে দেরিতে বা মৌসুমের শেষে পাকে।
৪২. চা পাতার প্রক্রিয়াকরণের ভিত্তিতে বাণিজ্যিক চা কত প্রকার? কী কী?
উত্তর: চা পাতার প্রক্রিয়াকরণের ধরন অনুযায়ী বাণিজ্যিক চা সাধারণত তিন প্রকার। সেগুলি হলো—
- কালো চা (Black Tea)
- সবুজ চা (Green Tea)
- উলং চা (Oolong Tea)
প্রতিটি চায়ের স্বাদ, রং ও প্রস্তুত প্রণালি একে অপরের থেকে আলাদা।
৪৩. আম চাষের জন্য কী ধরনের জলবায়ু সবচেয়ে উপযোগী?
উত্তর: আম গাছ সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার উচ্চতা পর্যন্ত ভালোভাবে জন্মাতে পারে। তবে বাণিজ্যিক চাষের জন্য উষ্ণ ও তুলনামূলক শুষ্ক আবহাওয়া বেশি উপযোগী। মুকুল ধরার সময় আকাশ পরিষ্কার থাকা, কুয়াশা ও অতিরিক্ত বৃষ্টিপাত না হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমের মুকুলের ক্ষতি করে এবং ফলন কমিয়ে দেয়।
৪৪. ধানের বীজ শোধন পদ্ধতি বর্ণনা করো।
উত্তর: ধানের বীজ রোগমুক্ত ও সুস্থ রাখার জন্য প্রধানত দুই ধরনের শোধন পদ্ধতি অনুসরণ করা হয়।
(ক) শুষ্ক শোধন পদ্ধতি:
এই পদ্ধতিতে বীজের সঙ্গে ছত্রাকনাশক বা অন্যান্য রাসায়নিক গুঁড়ো মিশিয়ে বীজবাহিত রোগজীবাণু ধ্বংস করা হয়। শুকনো বীজতলায় বপনের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়।
(খ) সিক্ত শোধন পদ্ধতি:
এক্ষেত্রে বীজকে নির্দিষ্ট সময়ের জন্য রাসায়নিক মিশ্রিত জল বা উষ্ণ জলে ভিজিয়ে রাখা হয়। এতে রোগজীবাণু ধ্বংস হয় এবং অঙ্কুরোদ্গমের সম্ভাবনাও বৃদ্ধি পায়।
৪৫. আগাছা কীভাবে ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করে?
উত্তর: আগাছা ফসলের সঙ্গে জল, পুষ্টি, আলো ও স্থান দখলের জন্য প্রতিযোগিতা করে। ফলে মূল ফসল পর্যাপ্ত পুষ্টি ও সূর্যালোক পায় না এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া অনেক আগাছা রোগ ও পোকামাকড়ের আশ্রয়স্থল হিসেবে কাজ করে এবং ফসল সংগ্রহের সময়ও অসুবিধা সৃষ্টি করে।
৪৬. চা বাগানে ছায়াতরু কেন লাগানো হয়?
উত্তর: চা গাছ অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। তাই চা বাগানে ছায়াতরু লাগানো হয়, যাতে সরাসরি সূর্যালোকের তীব্রতা কমে এবং বাগানের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। এর ফলে চা গাছের বৃদ্ধি, সালোকসংশ্লেষ এবং পাতার গুণমান উন্নত হয়।
WB Class 8 Amader Poribesh Chapter 8
৪৭. মৌমাছি কীভাবে মৌচাক তৈরি করে?
উত্তর: শ্রমিক মৌমাছির দেহে থাকা বিশেষ মোম গ্রন্থি থেকে মোম নিঃসৃত হয়। এই মোম ব্যবহার করে তারা অসংখ্য ষড়ভুজাকৃতির প্রকোষ্ঠ তৈরি করে, যা মিলেই একটি সম্পূর্ণ মৌচাক গঠন করে। এই প্রকোষ্ঠগুলোতে মধু সংরক্ষণ, পরাগ জমা রাখা এবং লার্ভা প্রতিপালনের কাজ করা হয়।
Related Post
WB Class 8 Amader Poribesh Suchipotro 2026 Sure Success
https://wbclassroom.in/wb-class-8-amader-poribesh-suchipotro-2026-sure-success/
WB Class 8 Amader Poribesh Chapter 1.1 বল ও চাপ Questions and Answars Sure Success
WB Class 8 Amader Poribesh Chapter 1 Questions and Answars Sure Success
https://wbclassroom.in/wb-class-8-amader-poribesh-chapter-1-2-questions-and-answars-sure-success/
WB Class 8 Poribesh Chapter 1.3 Heat Questions and Answars Sure Success
https://wbclassroom.in/wb-class-8-poribesh-chapter-1-3-heat-questions-and-answars-sure-success/
WB Class 8 Poribesh Chapter 1.4 Light Questions and Answars Sure Success
https://wbclassroom.in/wb-class-8-poribesh-chapter-1-4-light-questions-and-answars-sure-success/
WB Class 8 Poribesh Chapter 2.1 Podarther Prokriti Questions and Answars Sure Success
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ


