অষ্টম শ্রেণী
আমাদের পরিবেশ
পঞ্চম অধ্যায়
প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ
WB Class 8 Poribesh Chapter 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে অষ্টম শ্রেণীর আমাদের পরিবেশের পঞ্চম অধ্যায় (প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত। তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।
A. সঠিক উত্তর নির্বাচন করো
১. ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী প্রাণী কোনটি?
(a) অ্যানোফিলিস মশা
(b) কিউলেক্স মশা
(c) এডিস মশা
(d) বালি মশা
উত্তর: (c) এডিস মশা
২. রক্ত সঞ্চালনের মাধ্যমে কোন রোগ সংক্রমিত হয়?
(a) ডায়ারিয়া
(b) হেপাটাইটিস
(c) যক্ষ্মা
(d) অ্যামিবায়োসিস
উত্তর: (b) হেপাটাইটিস
৩. বায়ুর মাধ্যমে ছড়ায় এমন রোগ কোনটি?
(a) ফাইলেরিয়া
(b) কলেরা
(c) ডায়ারিয়া
(d) ইনফ্লুয়েঞ্জা
উত্তর: (d) ইনফ্লুয়েঞ্জা
৪. DOTS পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়?
(a) কালাজ্বর
(b) স্মলপক্স
(c) হেপাটাইটিস
(d) যক্ষ্মা
উত্তর: (d) যক্ষ্মা
৫. জ্বর, গায়ে লাল র্যাশ, গাঁট ও চোখে ব্যথা, অণুচক্রিকা কমে যাওয়া ও রক্তক্ষরণ—এই লক্ষণগুলি কোন রোগের?
(a) প্লেগ
(b) ডেঙ্গু
(c) ম্যালেরিয়া
(d) যক্ষ্মা
উত্তর: (b) ডেঙ্গু
৬. HIV ভাইরাস অনাক্রম্যতন্ত্রের কোন কোষকে আক্রমণ করে?
(a) RBC
(b) T-cell
(c) অণুচক্রিকা
(d) আবরণী কোষ
উত্তর: (b) T-cell
৭. ডেঙ্গু রোগের লক্ষণ কোনটি?
(a) চোখের পিছনে ব্যথা
(b) ত্বকে ফুসকুড়ি
(c) অণুচক্রিকার সংখ্যা হ্রাস
(d) উপরোক্ত সবকটি
উত্তর: (d) উপরোক্ত সবকটি
৮. ম্যালেরিয়া কোন ধরনের জীব দ্বারা সৃষ্ট রোগ?
(a) ছত্রাক
(b) ব্যাকটেরিয়া
(c) ভাইরাস
(d) প্রোটোজোয়া
উত্তর: (d) প্রোটোজোয়া
৯. বজ্রপাতের সময় কী উৎপন্ন হয়?
(a) শুধু শব্দ
(b) শুধু আলো
(c) শব্দ ও আলো উভয়ই
(d) কোনোটিই নয়
উত্তর: (c) শব্দ ও আলো উভয়ই
১০. বজ্রপাতের সময় কোনটি নিরাপদ স্থান নয়?
(a) ফাঁকা মাঠ
(b) মোটরগাড়ি
(c) রেলগাড়ি
(d) চলন্ত বাস
উত্তর: (a) ফাঁকা মাঠ
WB Class 8 Poribesh Chapter 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ
১১. উপরের বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য প্রায় কত?
(a) 4000 V
(b) 40000 V
(c) 400000 V
(d) 450000 V
উত্তর: (c) 400000 V
১২. নিচের কোনটি একটি অসংক্রামক মহামারি?
(a) বসন্ত
(b) ডায়াবেটিস
(c) ম্যালেরিয়া
(d) ইনফ্লুয়েঞ্জা
উত্তর: (b) ডায়াবেটিস
B. শূন্যস্থান পূরণ করো
১. বজ্রপাতের সময় ____-এর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়।
উত্তর: বায়ুর
২. কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম ____।
উত্তর: ভিব্রিও কলেরি
৩. DOTS পদ্ধতির মাধ্যমে ____ রোগের চিকিৎসা করা হয়।
উত্তর: যক্ষ্মা
৪. প্রায় ৫০ কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য প্রায় ____ ভোল্ট।
উত্তর: চার লক্ষ ভোল্ট (400000 V)
৫. কালাজ্বরের আরেক নাম ____ জ্বর।
উত্তর: দমদম জ্বর
৬. ডেঙ্গু রোগের জীবাণু ____ নামে পরিচিত।
উত্তর: ফ্ল্যাভিভাইরাস
৭. মেঘের নীচের অংশ সাধারণত ____ তড়িৎগ্রস্ত থাকে।
উত্তর: ঋণাত্মক
WB Class 8 Poribesh Chapter 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ
C. সত্য–মিথ্যা নির্বাচন করো
১. বজ্রপাতের সময় উঁচু গাছের নীচে দাঁড়ানো নিরাপদ।
উত্তর: মিথ্যা
২. বজ্রপাতের সময় দরজা-জানালা বন্ধ অবস্থায় মোটরগাড়ির ভিতরে থাকা নিরাপদ।
উত্তর: সত্য
৩. বজ্রপাতের সময় রাস্তায় হাঁটার সময় মাথার উপর ছাতা ধরা উচিত।
উত্তর: মিথ্যা
৪. বজ্রপাতের সময় উঁচু গাছের তলায় আশ্রয় নেওয়া মোটেও নিরাপদ নয়।
উত্তর: সত্য
৫. “ম্যালেরিয়া” শব্দের আক্ষরিক অর্থ হল দূষিত বা খারাপ বায়ু।
উত্তর: সত্য
৬. ডেঙ্গি রোগের জীবাণু বহন করে অ্যানোফিলিস মশা।
উত্তর: মিথ্যা
WB Class 8 Poribesh Chapter 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ


D. দু–একটি শব্দে উত্তর দাও
১. বায়ুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সম্ভব হয় কী কারণে?
উত্তর: বায়ুতে উপস্থিত আহিত কণার জন্য
২. একটি প্রাকৃতিক তড়িৎকোষের উদাহরণ লেখো।
উত্তর: বজ্রপাত
৩. ফ্ল্যাভিভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগের নাম লেখো।
উত্তর: ডেঙ্গি
৪. বজ্র নিরোধক কাকে বলে?
উত্তর: বজ্রপাত থেকে বাড়ি ও বৈদ্যুতিক যন্ত্র রক্ষার ব্যবস্থা
৫. কালাজ্বর রোগের জন্য দায়ী জীবাণুর বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তর: Leishmania donovani
৬. AIDS ও HIV–এর পূর্ণরূপ লেখো।
উত্তর:
AIDS – Acquired Immuno Deficiency Syndrome
HIV – Human Immunodeficiency Virus
৭. কোন তারিখে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়?
উত্তর: ২৪ জুলাই
৮. কালাজ্বরের অন্য নাম কী?
উত্তর: দমদম জ্বর
৯. একটি অসংক্রামক মহামারির উদাহরণ দাও।
উত্তর: ফুসফুসের ক্যানসার
১০. বজ্রপাত কেন ঘটে?
উত্তর: মেঘ ও ভূমির মধ্যে বিভব পার্থক্য অত্যধিক বেড়ে গেলে তীব্র তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, একেই বজ্রপাত বলে।
১১. বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৫ এপ্রিল
WB Class 8 Poribesh Chapter 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ
E. সংক্ষিপ্ত উত্তর দাও WB Class 8 Poribesh Chapter 5
১. ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ কী কী?
উত্তর:ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ। হাঁচি, কাশি ও কফের মাধ্যমে দ্রুত ছড়ায়। এই রোগে হঠাৎ জ্বর, শরীর কাঁপা, অতিরিক্ত ঘাম, মাথা ও গাঁটে ব্যথা, দুর্বলতা, বমি এবং ডায়ারিয়ার মতো উপসর্গ দেখা যায়।
২. যক্ষ্মা (TB) রোগের লক্ষণ লেখো।
উত্তর:যক্ষ্মা একটি বায়ুবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগ, যার জীবাণু Mycobacterium tuberculosis। প্রধান লক্ষণ হল দীর্ঘস্থায়ী কাশি, কাশির সঙ্গে রক্ত পড়া, রাতে অতিরিক্ত ঘাম, ওজন কমে যাওয়া এবং দুর্বলতা।
৩. ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দেয়?
উত্তর:বারবার পাতলা পায়খানা হলে ডায়ারিয়া হয়। এতে শরীর থেকে প্রচুর জল ও লবণ বেরিয়ে যায়, জলসাম্য ও অম্ল-ক্ষার ভারসাম্য নষ্ট হয়, দুর্বলতা দেখা দেয় এবং কখনও মলের সঙ্গে রক্তও বেরোতে পারে।
৪. কলেরা রোগের লক্ষণ কী কী?
উত্তর:কলেরা সাধারণত দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়ায়। এই রোগে প্রবল বমি, অতিরিক্ত পাতলা পায়খানা, শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়া, লবণ ও অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হওয়া এবং ত্বক নীলচে হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়।
৫. কলেরা রোগ কীভাবে ছড়ায়?
উত্তর:দূষিত পানীয় জল, মাছি বসা খাবার, খোলা খাবার ও অপরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে কলেরা রোগ ছড়িয়ে পড়ে।
৬. বজ্রপাতের সময় বাড়ির ভিতরে থাকলে কী সাবধানতা নেওয়া উচিত?
উত্তর:বজ্রপাতের সময় বিদ্যুৎ সংযোগযুক্ত যন্ত্র ব্যবহার করা যাবে না। ধাতব পাইপ ও বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। টিভি, ফ্রিজ ইত্যাদির প্লাগ খুলে রাখা এবং ল্যান্ডফোন ব্যবহার না করাই নিরাপদ।
৭. বজ্রপাতের সময় কী করা উচিত ও কী করা উচিত নয়?
উত্তর:বাড়ির ভিতরে থাকলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে এবং খোলা বারান্দা এড়িয়ে চলতে হবে। খোলা মাঠ, উঁচু গাছের নিচে, ছাতা হাতে বাইরে থাকা বা মোটরবাইক ও খোলা গাড়িতে থাকা বিপজ্জনক।
৮. ম্যালেরিয়া প্রতিরোধের দুটি উপায় লেখো। উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান লেখো।
উত্তর:ম্যালেরিয়া প্রতিরোধে (i) আশেপাশে জল জমতে না দেওয়া এবং (ii) মশারি ব্যবহার করা প্রয়োজন।
বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ১৯২২ সালে কালাজ্বরের কার্যকর ওষুধ আবিষ্কার করেন, যা অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে।
৯. ডেঙ্গি রোগ কোন মশা ছড়ায়? দুটি লক্ষণ লেখো।
উত্তর:ডেঙ্গি রোগ এডিস মশা দ্বারা ছড়ায়। লক্ষণ— (i) তীব্র জ্বর ও মাথা-গাঁটে ব্যথা, (ii) রক্তক্ষরণ ও অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া।
১০. ম্যালেরিয়া কোন মশা ছড়ায়? দুটি লক্ষণ লেখো।
উত্তর:স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়। লক্ষণ— কাঁপুনি দিয়ে জ্বর আসা ও সারা শরীরে ব্যথা।
WB Class 8 Poribesh Chapter 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ
১১. প্লেগ রোগের চারটি উপসর্গ লেখো।
উত্তর:প্লেগ রোগ Yersinia pestis ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এর উপসর্গ হল লসিকাগ্রন্থি ফুলে যাওয়া, উচ্চ জ্বর, মাথা ব্যথা ও কাশির সঙ্গে রক্ত পড়া।
১২. কোন অবস্থায় একটি রোগ মহামারিতে পরিণত হয়?
উত্তর:যখন কোনো রোগ দ্রুত বিস্তৃত হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটায়, রোগ নিয়ন্ত্রণ করা যায় না এবং আক্রান্ত এলাকার পরিসর দ্রুত বাড়ে— তখন সেই রোগ মহামারিতে রূপ নেয়।
১৩. দুটি ব্যাকটেরিয়াজনিত মহামারি কারণ ও উপসর্গসহ লেখো।
| রোগের নাম | ছড়ানোর কারণ | প্রধান উপসর্গ |
| কলেরা | দূষিত জল ও খাবার | বমি, জলশূন্যতা |
| যক্ষ্মা | কাশি ও বায়ুবাহিত সংক্রমণ | রক্তসহ কাশি, ওজন হ্রাস |
১৪. SARS ও AIDS এর সংক্রমণ ও উপসর্গ লেখো।
উত্তর:SARS একটি তীব্র শ্বাসযন্ত্রজনিত ভাইরাস রোগ, যা সংস্পর্শে ছড়ায় এবং জ্বর ও শ্বাসকষ্ট সৃষ্টি করে।
AIDS হল HIV ভাইরাসজনিত রোগ, যা রক্ত ও দেহরসের মাধ্যমে ছড়ায় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
১৫. কালাজ্বরের অপর নাম ও লক্ষণ লেখো।
উত্তর:কালাজ্বরের অন্য নাম দমদম জ্বর। লক্ষণ— দীর্ঘস্থায়ী জ্বর, ওজন কমা, প্লীহা বড়ো হওয়া ও রক্তাল্পতা।
১৬. বজ্রপাতের সময় বাইরে থাকলে কী করা উচিত নয়?
উত্তর:খোলা মাঠে, উঁচু গাছের কাছে, ছাতা হাতে বা মোটরবাইকে থাকা উচিত নয়। পার্কের ধাতব ছাউনি ও উঁচু স্থানের কাছ থেকেও দূরে থাকতে হবে।
১৭. HIV আক্রান্ত ব্যক্তিরা কেন অন্যান্য রোগে সহজে আক্রান্ত হয়?
উত্তর:HIV ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়, ফলে সামান্য জীবাণুতেও রোগী সহজে আক্রান্ত হয়।
WB Class 8 Poribesh Chapter 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ
১৮. বজ্র নিরোধক কী? এটি কীভাবে কাজ করে?
উত্তর:বজ্র নিরোধক হলো বজ্রপাত থেকে বাড়ি ও বৈদ্যুতিক যন্ত্র রক্ষার ব্যবস্থা। বাড়ির ছাদে ধাতব দণ্ড বসিয়ে সেটিকে মোটা তারের মাধ্যমে মাটির গভীরে পোঁতা ধাতব পাতের সঙ্গে যুক্ত করা হয়।
Related Post
WB Class 7 Poribesh Chapter 5 মানুষের খাদ্য Questions and Answars Sure Success
WB Class 7 Poribesh Chapter 6 Questions and Answars Sure Success
WB Class 8 Amader Poribesh Chapter 1.1 বল ও চাপ Questions and Answars Sure Success
WB Class 8 Amader Poribesh Chapter 1 Questions and Answars Sure Success
WB Class 8 Poribesh Chapter 2.1 Podarther Prokriti Questions and Answars Sure Success
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

