wbclassroom.in

WB Class 7 Poribesh Chapter 7

WB Class 7 Poribesh Chapter 7 Questions and Answars Sure Success

সপ্তম শ্রেণি

পরিবেশ বিজ্ঞান

সপ্তম অধ্যায়

পরিবেশের সংকট, উদ্ভিদ পরিবেশের সংরক্ষণ

WB Class 7 Poribesh Chapter 7 প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে সপ্তম শ্রেণীর আমাদের পরিবেশের সপ্তম অধ্যায় (পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ) এর গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত। তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।

 

A. সঠিক উত্তরটি নির্বাচন করো  WB Class 7 Poribesh Chapter 7

. গত ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কতটা বেড়েছে?
(a) ১° সেলসিয়াস ✅
(b) ২° সেলসিয়াস
(c) ৩° সেলসিয়াস
(d) ৪° সেলসিয়াস

. কোনো অঞ্চলের আবহাওয়া জলবায়ু নিচের কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়?
(a) তাপমাত্রা
(b) বায়ুপ্রবাহ
(c) আর্দ্রতা
(d) ভূমিক্ষয় ✅

. পলাশ ফুল সাধারণত কোন ঋতুতে ফোটে?
(a) বর্ষাকালে
(b) গ্রীষ্মকালে
(c) শীতকালে
(d) বসন্তকালে ✅

. NASA-এর গবেষণা অনুযায়ী গত এক শতাব্দীর সবচেয়ে উষ্ণ বছর কোনটি?
(a) ২০০৪
(b) ২০০৫ ✅
(c) ২০০৬
(d) ২০০৭

. ইলিশ মাছ কোন ঋতুতে ডিম পাড়ে?
(a) শীতকালে
(b) বসন্তকালে
(c) গ্রীষ্মকালে
(d) বর্ষাকালে ✅

. উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি থেকে ভয়াবহ বন্যা হয়েছিল কোন সালে?
(a) ২০১০
(b) ২০১১
(c) ২০১৩ ✅
(d) ২০০৯

. আমাদের দেশে সবচেয়ে বেশি গরম পড়ে কোন মাসে?
(a) জ্যৈষ্ঠ ✅
(b) কার্তিক
(c) মাঘ
(d) ফাল্গুন

. অমরনাথ গুহার বরফস্তূপ ছোট হয়ে যাওয়ার প্রধান কারণ কী?
(a) হিমবাহ গলন
(b) বিশ্ব উষ্ণায়নজনিত জলবায়ু পরিবর্তন ✅
(c) তুষারঝড়
(d) বন্যা

. যানবাহনের ধোঁয়ায় প্রধানত কোন গ্যাস থাকে?
(a) কার্বন ডাইঅক্সাইড ✅
(b) নাইট্রোজেন ডাইঅক্সাইড
(c) সালফার ডাইঅক্সাইড
(d) কার্বন মনোক্সাইড

১০. রাজস্থানে বন্যা উত্তরপূর্ব ভারতে খরা হয়েছিল কোন সালে?
(a) ১৯৯৩
(b) ২০১১
(c) ২০০৫ ✅
(d) ২০০৭

WB Class 7 Poribesh Chapter 7

১১. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোনটি?
(a) CO₂
(b) মিথেন
(c) CFC
(d) সবকটি ✅

১২. গ্রিনহাউস গ্যাস না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা কত হতো?
(a) –১৮°C ✅
(b) –২০°C
(c) ০°C
(d) –৪০°C

১৩. ধোঁয়ার মধ্যে কোন গ্যাসটি থাকে না?
(a) CO₂
(b) নাইট্রাস অক্সাইড
(c) অক্সিজেন ✅
(d) মিথেন

১৪. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস?
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
(d) মিথেন ✅

১৫. গঙ্গা নদীর উৎস কোথায়?
(a) যমুনোত্রী
(b) জেমু
(c) গঙ্গোত্রী ✅
(d) সিয়াচেন হিমবাহ

১৬. কোন নদী হিমবাহ থেকে উৎপন্ন নয়?
(a) গঙ্গা
(b) দামোদর
(c) ব্রহ্মপুত্র ✅
(d) যমুনা

১৭. বছরে চারবার মরশুমি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল কোন সালে?
(a) ২০০৪
(b) ২০০৫ ✅
(c) ২০০৭
(d) ২০১০

১৮. হিমবাহ হলো
(a) মিষ্টি জলের ভাণ্ডার ✅
(b) লবণাক্ত জলের ভাণ্ডার
(c) দূষিত জলের ভাণ্ডার
(d) কোনোটিই নয়

১৯. প্রবালপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কী?
(a) CaCO₃ ✅
(b) MgSO₄
(c) NaHCO₃
(d) NaCl

২০. প্রবালপ্রাচীর প্রবাল দ্বীপ বিপন্ন হওয়ার প্রধান কারণ
(a) মাটি দূষণ
(b) জল দূষণ
(c) বিশ্ব উষ্ণায়ন ✅
(d) শব্দ দূষণ

২১. প্রবাল (Coral) কোন পর্বভুক্ত প্রাণী?
(a) নিডারিয়া ✅
(b) পরিফেরা
(c) নিমাটোডা
(d) অ্যানিলিডা

WB Class 7 Poribesh Chapter 7

২২. পৃথিবীর মোট সামুদ্রিক প্রাণীর কত শতাংশ প্রবালপ্রাচীরে বাস করে?
(a) ২৫% ✅
(b) ০.১%
(c) ২০%
(d) ০.২%

২৩. প্রবালপ্রাচীর সমুদ্রতলের কত শতাংশ অঞ্চল দখল করে?
(a) ২৫%
(b) ৩০%
(c) ৫০%
(d) ১৮%

WB Class 7 Poribesh Chapter 7
WB Class 7 Poribesh Chapter 7

B. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো

প্রশ্ন ১। ওজোনস্তর ধ্বংসের জন্য CO₂ দায়ী।
উত্তর: মিথ্যা

প্রশ্ন ২। হিমবাহ পৃথিবীতে আগত ৪০% সূর্যরশ্মি প্রতিফলিত করে।
উত্তর: সত্য

প্রশ্ন ৩। ২০০৫ সালে রাজস্থানে উত্তর-পূর্ব ভারতের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছিল।
উত্তর: সত্য

প্রশ্ন ৪। যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি।
উত্তর: সত্য

প্রশ্ন ৫। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবালপ্রাচীর বিপন্ন হচ্ছে।
উত্তর: সত্য

প্রশ্ন ৬। প্রবাল প্রাণীরা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বহিঃকঙ্কাল তৈরি করে।
উত্তর: সত্য

WB Class 7 Poribesh Chapter 7

WB Class 7 Poribesh Chapter 7
WB Class 7 Poribesh Chapter 7

C. দুএকটি শব্দে বা বাক্যে উত্তর দাও

প্রশ্ন ১। ১৯৯৩ সাল থেকে আজ পর্যন্ত সমুদ্রের জলতল কতটা বেড়েছে?
উত্তর: প্রায় ০.১ ইঞ্চি

প্রশ্ন ২। SPM-এর পূর্ণরূপ লেখো।
উত্তর: Suspended Particulate Matter

প্রশ্ন ৩। পরিযায়ী পাখিরা কোন ঋতুতে ভারতে আসে?
উত্তর: শীতকালে (ডিসেম্বর–জানুয়ারি)

প্রশ্ন ৪। পৃথিবীর তাপ ধরে রাখতে সাহায্য করে কোন গ্যাসগুলি?
উত্তর: গ্রিনহাউস গ্যাসসমূহ

প্রশ্ন ৫। ‘বরফের নদী’ কাকে বলা হয়?
উত্তর: হিমবাহ

প্রশ্ন ৬। গঙ্গা নদীর উৎস কোন হিমবাহ?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহ

প্রশ্ন ৭। বাদাবনে জন্মানো একটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর: সুন্দরী

প্রশ্ন ৮। পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার কী?
উত্তর: হিমবাহ

প্রশ্ন ৯। হিমবাহ সূর্যরশ্মির কত শতাংশ প্রতিফলিত করে?
উত্তর: প্রায় ৪০ শতাংশ

প্রশ্ন ১০। আলাস্কা উপকূলে বরফের স্তর গত ৩০ বছরে কত শতাংশ কমেছে?
উত্তর: প্রায় ৪০ শতাংশ

WB Class 7 Poribesh Chapter 7

প্রশ্ন ১১। পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কী বলে?
উত্তর: বিশ্ব উষ্ণায়ন

প্রশ্ন ১২। পরিবেশের তাপমাত্রা বাড়াতে প্রধান ভূমিকা নেয় যে গ্যাসটি, তার নাম লেখো।
উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO₂)

প্রশ্ন ১৩। দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলা হয়?
উত্তর: জলবায়ু

প্রশ্ন ১৪। প্রতি মুহূর্তে পরিবর্তনশীল বায়ুমণ্ডলীয় অবস্থাকে কী বলে?
উত্তর: আবহাওয়া

প্রশ্ন ১৫। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত শতাংশ?
উত্তর: ০.০৩ শতাংশ

প্রশ্ন ১৬। বায়ুমণ্ডলে গ্যাস ছাড়াও আর কী থাকে?
উত্তর: জলীয় বাষ্প

প্রশ্ন ১৭। হিমবাহ সূর্যরশ্মির কত শতাংশ শোষণ করে?
উত্তর: ২০ শতাংশ

প্রশ্ন ১৮। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় কি বৃদ্ধি পাচ্ছে।
উত্তর: তাপমাত্রা

প্রশ্ন ১৯। প্রতি ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে?
উত্তর: ১°C

প্রশ্ন ২০। হিমবাহ গলে গেলে সমুদ্রের জলতল কী হয়?
উত্তর: বৃদ্ধি পায়

প্রশ্ন২১। প্রবাল বা কোরাল কোন পর্বের প্রাণী?
উত্তর: নিডারিয়া পর্ব

প্রশ্ন২২। প্রবালদ্বীপ সাধারণত পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে

WB Class 7 Poribesh Chapter 7

WB Class 7 Poribesh Chapter 7
WB Class 7 Poribesh Chapter 7

D. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

. জীববৈচিত্র্য কাকে বলে?

উত্তর:
স্থলভাগ, জলভাগ বা যে কোনো বাস্তুতন্ত্রে বিদ্যমান উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের মধ্যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত এবং বাস্তুতন্ত্রগত যে বৈচিত্র্য দেখা যায়, তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি (Biodiversity) বলা হয়।

. বায়োডাইভারসিটি হটস্পট বলতে কী বোঝায়?

অথবা, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল কাকে বলে?

উত্তর:
পৃথিবীর যেসব অঞ্চলে অল্প এলাকায় বিপুল সংখ্যক স্থানীয় (Endemic) প্রজাতির উপস্থিতি রয়েছে এবং যেগুলি মানব কার্যকলাপ বা প্রাকৃতিক কারণে বিপন্ন, সেগুলিকে জীববৈচিত্র্য হটস্পট বা জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলা হয়।
উদাহরণ: পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের বনভূমি।

. ভারতের বায়োডাইভারসিটি হটস্পটগুলির নাম লেখো।

অথবা, ভারতবর্ষে অবস্থিত জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির নাম লেখো।

উত্তর:
ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত চারটি প্রধান জীববৈচিত্র্য হটস্পট হল—

১. পূর্ব হিমালয় (Eastern Himalaya): সিকিম, দার্জিলিং, তরাই ও ডুয়ার্স অঞ্চল

২. পশ্চিমঘাট শ্রীলঙ্কা (Western Ghats and Sri Lanka): পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত পাহাড়ি অরণ্য

৩. ইন্দোবার্মা (Indo-Burma): উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ (মেঘালয়, অরুণাচল প্রদেশ প্রভৃতি)

৪. সুন্দাল্যান্ড (Sundaland): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

. পৃথিবীর চারটি জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলের নাম লেখো।

উত্তর:
পৃথিবীর উল্লেখযোগ্য চারটি জীববৈচিত্র্য হটস্পট হল—

১. ব্রাজিল

২. ইন্দোনেশিয়া

৩. মাদাগাস্কার

৪. ইকুয়েডর

WB Class 7 Poribesh Chapter 7

. ভারতকে মেগাডাইভারসিটি নেশন বলা হয় কেন?

উত্তর:
ভারতে বিপুল সংখ্যক উদ্ভিদ ও প্রাণী প্রজাতি, ভিন্ন ভিন্ন জলবায়ু অঞ্চল এবং নানা বাস্তুতন্ত্রের উপস্থিতির কারণে জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। এই কারণেই ভারতবর্ষকে মেগাডাইভারসিটি নেশন (Megadiversity Nation) বলা হয়।

. বন্যপ্রাণীদের বাসস্থান কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে?

উত্তর:
বন্যপ্রাণীদের বাসস্থান ধ্বংস হওয়ার প্রধান কারণগুলি হল—

১. বনভূমি উজাড়, বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ

২. আসবাবপত্র, ঘরবাড়ির সরঞ্জাম ও বিলাসদ্রব্য তৈরির জন্য নির্বিচারে বৃক্ষচ্ছেদন
এর ফলে প্রাণীরা তাদের স্বাভাবিক আবাসস্থল হারাচ্ছে।

. জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো।

উত্তর:
জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণগুলি হল—

১. বাসস্থানের ধ্বংস: জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও শিল্পায়নের ফলে

২. অবৈধ শিকার: চামড়া, হাড়, শিং ইত্যাদির জন্য

৩. বহিরাগত প্রজাতির আগমন: স্থানীয় প্রজাতির অস্তিত্ব সংকটে পড়ে

৪. জলবায়ু পরিবর্তন: বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলন ও সমুদ্রের অম্লত্ব বৃদ্ধি

৫. পরিবেশ দূষণ: কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের ফলে

৬. অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার: লাভের আশায় অতিরিক্ত শোষণ

. পরিবেশে নতুন জীবের আগমন কীভাবে জীববৈচিত্র্য হ্রাস ঘটায়?

উত্তর:
বহিরাগত প্রজাতি স্থানীয় প্রজাতির খাদ্য ও বাসস্থানের উপর দখল নেয়। যেমন—

১. তেলাপিয়া ও আফ্রিকান মাগুর মাছের কারণে দেশীয় মাছ বিপন্ন

২. গ্যালাপাগোস দ্বীপে বহিরাগত প্রাণীর কারণে কচ্ছপের সংখ্যা কমে গেছে

. জলবায়ু পরিবর্তনের ফলে জীববৈচিত্র্য হ্রাসের তিনটি উদাহরণ দাও।

উত্তর:

১. মেরু অঞ্চলে বরফ গলে এম্পেরার পেঙ্গুইন বিপন্ন

২. সমুদ্রের তাপমাত্রা বাড়ায় প্রবালপ্রাচীর ক্ষতিগ্রস্ত

৩. CO₂ বৃদ্ধিতে ইউক্যালিপটাস পাতার পুষ্টিগুণ কমে কোয়ালা বিপন্ন

WB Class 7 Poribesh Chapter 7

১০. মেরুভাল্লুক কস্তুরীমৃগ কেন বিপন্ন?

উত্তর:
মেরুভাল্লুক: বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে খাদ্য ও বাসস্থান সংকট।
কস্তুরীমৃগ: সুগন্ধি দ্রব্য তৈরির জন্য অতিরিক্ত শিকারের ফলে সংখ্যা কমে গেছে।

১১. কয়েকটি লুপ্তপ্রায় জীবের নাম লেখো।

উত্তর:
প্রাণী: গঙ্গার শুশুক, বাঘ, একশৃঙ্গ গণ্ডার, চিতা, গরিলা
উদ্ভিদ: গিংকো বাইলোবা

১২. সংরক্ষণ কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় লেখো।

উত্তর:
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতে উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে টিকিয়ে রাখার পরিকল্পিত ব্যবস্থাকে সংরক্ষণ বলে।

সংরক্ষণের উপায়:

অভয়ারণ্য ও জাতীয় উদ্যান স্থাপন

১. সংরক্ষিত অঞ্চলে মানব প্রবেশ নিয়ন্ত্রণ

২. বন্যপ্রাণী হত্যায় কঠোর আইন

৩. বিপন্ন প্রজাতির সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ

Related Post

আমাদের পরিবেশ ক্লাস  3 অধ্যায়সমুহ  Environmental Studies All Chapters for Success

চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়সমুহ Class 4 Environmental Studies All Chapters for Sure Success

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success

WB Class 7 Amader Poribesh Suchipotro 2026 Sure Success

WB Class 7 Amader Poribesh Chapter 1.1 Tap (Heat)Questions and Answars Sure Success

WB Class 7 Amader Poribesh Chapter 1.2 আলো (Light)Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 2 সময় ও গতি Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 3 পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 4 পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 5 মানুষের খাদ্য Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 6 Questions and Answars Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index