সপ্তম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
প্রথম অধ্যায় (১.১)(তড়িৎ)
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে সপ্তম শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম অধ্যায় (তড়িৎ) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত। তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।
A. তড়িৎ সম্পর্কিত MCQ WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
১. টর্চলাইটে সাধারণত কোন ধরনের সেল ব্যবহার করা হয়?
(a) ভোল্টীয় সেল
(b) শুষ্ক তড়িৎ কোশ
(c) সঞ্চয়ী কোশ
(d) লেকল্যাঞ্চে সেল
✔ সঠিক উত্তর: (b) শুষ্ক তড়িৎ কোশ
২. বৈদ্যুতিক বাল্বের যে অংশ থেকে আলো নির্গত হয় সেটি কী?
(a) কাচের আবরণ
(b) ফিলামেন্ট
(c) মোটা তামার তার
(d) সবকটি
✔ সঠিক উত্তর: (b) ফিলামেন্ট
৩. তড়িৎ কোশ আসলে কোন শক্তির উৎস?
(a) আলো
(b) তাপ
(c) বিদ্যুৎ
(d) রাসায়নিক
✔ সঠিক উত্তর: (c) বিদ্যুৎ
৪. হাতঘড়িতে কোন ধরনের সেল ব্যবহৃত হয়?
(a) ডায়নামো
(b) বোতাম সেল
(c) লেকল্যাঞ্চে সেল
(d) সঞ্চয়ী কোশ
✔ সঠিক উত্তর: (b) বোতাম সেল
৫. প্রাইমারি সেলের অন্য নাম কী?
(a) ব্যাটারি
(b) সৌর কোশ
(c) ডিসপোজেবল সেল
(d) বোতাম সেল
✔ সঠিক উত্তর: (c) ডিসপোজেবল সেল
৬. নিচের কোনটি বিদ্যুতের সুপরিবাহী পদার্থ?
(a) প্লাস্টিক
(b) কাঠ
(c) চিনেমাটি
(d) অ্যালুমিনিয়াম
✔ সঠিক উত্তর: (d) অ্যালুমিনিয়াম
৭. শুষ্ক তড়িৎ কোশের ধনাত্মক প্রান্ত কোনটি?
(a) ধাতব চাকতি
(b) ধাতব টুপি
(c) চোঙের উপরের প্রান্ত
(d) পার্শ্বতল
✔ সঠিক উত্তর: (b) ধাতব টুপি
৮. ব্যাটারির ধাতব চাকতির পাশে কোন চিহ্ন থাকে?
(a) +
(b) –
(c) 0
(d) কোনো চিহ্ন নেই
✔ সঠিক উত্তর: (b) –
৯. সমপ্রকৃতির তড়িৎযুক্ত দুটি বস্তুর মধ্যে কী ঘটে?
(a) আকর্ষণ
(b) বিকর্ষণ
(c) আকর্ষণ ও বিকর্ষণ উভয়ই
(d) কিছুই হয় না
✔ সঠিক উত্তর: (b) বিকর্ষণ
১০. প্রতিটি সেল 1.5V হলে 9V ব্যাটারি তৈরি করতে কয়টি সেল প্রয়োজন?
(a) 9টি
(b) 6টি
(c) 12টি
(d) 3টি
✔ সঠিক উত্তর: (b) 6টি
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
১১. কোন যন্ত্রে তড়িৎচুম্বক ব্যবহার করা হয় না?
(a) বৈদ্যুতিক ঘণ্টা
(b) বৈদ্যুতিক বাতি
(c) বৈদ্যুতিক মোটর
(d) টেলিফোন
✔ সঠিক উত্তর: (b) বৈদ্যুতিক বাতি
১২. বৈদ্যুতিক সার্কিটে নিরাপত্তার জন্য ব্যবহৃত তার কোনটি?
(a) ফিলামেন্ট তার
(b) ফিউজ তার
(c) নাইক্রোম তার
(d) নিউট্রাল তার
✔ সঠিক উত্তর: (b) ফিউজ তার
১৩. তড়িৎচুম্বকের শক্তি সর্বাধিক বাড়ে যখন—
(a) শুধু পাকসংখ্যা বাড়ানো হয়
(b) শুধু তড়িৎপ্রবাহ বাড়ানো হয়
(c) শুধু সময় বাড়ানো হয়
(d) পাকসংখ্যা ও প্রবাহ একসাথে বাড়ানো হয়
✔ সঠিক উত্তর: (d) পাকসংখ্যা ও প্রবাহ একসাথে বাড়ানো হয়
১৪. LED-তে বিদ্যুৎ প্রবাহিত হলে কোন শক্তিতে রূপান্তর ঘটে?
(a) তাপশক্তি
(b) আলোকশক্তি
(c) রাসায়নিক শক্তি
(d) যান্ত্রিক শক্তি
✔ সঠিক উত্তর: (b) আলোকশক্তি
১৫. LED-এর মধ্যে কোন অংশটি থাকে না?
(a) সার্কিট
(b) ফিলামেন্ট
(c) ধনাত্মক প্রান্ত
(d) ঋণাত্মক প্রান্ত
✔ সঠিক উত্তর: (b) ফিলামেন্ট
১৬. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
(a) তামা
(b) নাইক্রোম
(c) টাংস্টেন
(d) স্টিল
✔ সঠিক উত্তর: (c) টাংস্টেন
১৭. ইলেকট্রিক ইস্ত্রির কুণ্ডলী তৈরি হয়—
(a) তামার তার দিয়ে
(b) নাইক্রোম তার দিয়ে
(c) টাংস্টেন তার দিয়ে
(d) ফিউজ তার দিয়ে
✔ সঠিক উত্তর: (b) নাইক্রোম তার দিয়ে
১৮. তড়িৎপ্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক উদাহরণ কোনটি?
(a) বৈদ্যুতিক ঘণ্টা
(b) বৈদ্যুতিক বাল্ব
(c) LED
(d) সৌর ক্যালকুলেটর
✔ সঠিক উত্তর: (b) বৈদ্যুতিক বাল্ব
১৯. কোন প্রাণীর দেহে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে?
(a) মানুষ
(b) হাঙর
(c) জেলিফিশ
(d) ইলিশ
✔ সঠিক উত্তর: (c) জেলিফিশ
২০. স্নায়ুকোশের মাধ্যমে তথ্য পরিবাহিত হয়—
(a) তড়িৎ উদ্দীপনার মাধ্যমে
(b) রক্ত প্রবাহে
(c) শ্বাস-প্রশ্বাসে
(d) হরমোনের মাধ্যমে
✔ সঠিক উত্তর: (a) তড়িৎ উদ্দীপনার মাধ্যমে
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
২১. হৃদস্পন্দন পরিমাপের যন্ত্র কোনটি?
(a) ইলেকট্রোকার্ডিওগ্রাম (ECG)
(b) থার্মোমিটার
(c) ব্যারোমিটার
(d) স্ফিগমোম্যানোমিটার
✔ সঠিক উত্তর: (a) ইলেকট্রোকার্ডিওগ্রাম
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
B. শূন্যস্থান পূরণ করো
১. যে সেলে রাসায়নিক শক্তি ______ শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর: তড়িৎ
২. বৈদ্যুতিক বর্তনীকে যুক্ত ও বিচ্ছিন্ন করার জন্য ______ ব্যবহার করা হয়।
উত্তর: সুইচ
৩. টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে বলে ______।
উত্তর: ফিলামেন্ট
৪. দুই বা ততোধিক সেল একসঙ্গে যুক্ত হলে তাকে ______ বলা হয়।
উত্তর: ব্যাটারি
৫. টর্চের ভেতরে যে ব্যাটারি থাকে, তা আসলে একটি ______।
উত্তর: নির্জল কোশ
৬. টর্চ জ্বালাতে সাধারণত ______ ব্যবহার করা হয়।
উত্তর: ড্রাই সেল
৭. সেলের ______ প্রান্তকে (+) চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
উত্তর: ধনাত্মক
৮. বর্তনী অঙ্কনে দুটি সেলের প্রতীক সাধারণত ______ দ্বারা দেখানো হয়।
উত্তর: লম্বা ও ছোট সমান্তরাল রেখা
৯. কোনো পরিবাহীর মধ্যে তড়িৎবাহী কণাগুলি নির্দিষ্ট দিকে চললে সেখানে ______ সৃষ্টি হয়।
উত্তর: তড়িৎপ্রবাহ
১০. বাল্বের দুই প্রান্তকে সেলের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করার ব্যবস্থাকে ______ বা ______ বলে।
উত্তর: সার্কিট / বর্তনী
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
১১. মোটরগাড়িতে ব্যবহৃত সেলটি হল ______।
উত্তর: সেকেন্ডারি সেল
১২. ফিলামেন্টযুক্ত ধাতব তারের দুই প্রান্তে ______ চিহ্ন থাকে।
উত্তর: ধনাত্মক ও ঋণাত্মক
১৩. LED-এর ______ প্রান্তটি আকারে বড়ো হয়।
উত্তর: ধনাত্মক
১৪. সেলের সংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের ______ বৃদ্ধি পায়।
উত্তর: শক্তি
১৫. পরিবাহীর ______ কম হলে তার মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের মান ______ হয়।
উত্তর: রোধ, বেশি
১৬. কোনো চৌম্বক পদার্থের চারদিকে তার পেঁচিয়ে তাতে তড়িৎপ্রবাহ পাঠালে পদার্থটি ______ পরিণত হয়।
উত্তর: চুম্বকে
১৭. ______ পাকসংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি পায়।
উত্তর: তারের
১৮. কাঁচা লোহার দণ্ডের মধ্যে তড়িৎপ্রবাহ চালালে দণ্ডটি ______ হয়ে যায়।
উত্তর: চুম্বকে
১৯. কোনো ______ মধ্য দিয়ে তড়িৎপ্রবাহিত হলে নিকটবর্তী চুম্বকের ওপর প্রভাব পড়ে।
উত্তর: পরিবাহীর
২০. লাউডস্পিকার তৈরিতে ______ চুম্বক ব্যবহৃত হয়।
উত্তর: তড়িৎ
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
২১. ফিউজ তার খুব ______ তাপমাত্রায় গলে যায়।
উত্তর: কম
২২. সূর্যের আলো সোলার প্যানেলে পড়লে আলোকশক্তি ______ তে রূপান্তরিত হয়।
উত্তর: তড়িৎশক্তিতে
২৩. বৈদ্যুতিক বর্তনীকে সুরক্ষিত রাখতে ______ ব্যবহার করা হয়।
উত্তর: ফিউজ তার
২৪. সোলার কুকারে ______ সেল ব্যবহৃত হয়।
উত্তর: সোলার
২৫. সোলার ক্যালকুলেটরের বিদ্যুৎ উৎস হল ______।
উত্তর: সোলার সেল
২৬. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ______ ধাতু দিয়ে।
উত্তর: টাংস্টেন
২৭. ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ______-এর ওপর জড়ানো থাকে।
উত্তর: অভ্রের
২৮. মানুষের দেহ তড়িতের ______।
উত্তর: সুপরিবাহী
২৯. মস্তিষ্ক থেকে উৎপন্ন তরঙ্গকে ______ বলা হয়।
উত্তর: তড়িতীয়
৩০. জীবদেহের ______ তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে।
উত্তর: তরল
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
৩১. ______ মাছ শক্তিশালী তড়িৎ উৎপন্ন করতে পারে।
উত্তর: ইলেকট্রিক ইল
৩২. ______ মস্তিষ্ক ও দেহের মধ্যে তড়িৎ উদ্দীপনা পরিবহণ করে।
উত্তর: স্নায়ুকোশ
৩৩. ______ জাতীয় অমেরুদণ্ডী প্রাণীর স্নায়ুকোশ বিদ্যুৎ পরিবহণে সক্ষম।
উত্তর: স্কুইড
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ

C. সত্য না মিথ্যা নির্ণয় করো
১. ইলেকট্রিক যন্ত্রে সাধারণত চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয়।
উত্তর: সত্য
২. শূন্যমাধ্যম বিদ্যুতের সুপরিবাহী।
উত্তর: মিথ্যা
৩. সেলের প্রতীকে বড়ো রেখাটি ধনাত্মক প্রান্ত নির্দেশ করে।
উত্তর: সত্য
৪. ব্যাটারি একটি তড়িৎগ্রস্ত বস্তু।
উত্তর: মিথ্যা
৫. কোনো বর্তনীর সুইচ অন থাকলে সেটি মুক্ত বর্তনী হয়।
উত্তর: মিথ্যা
৬. বায়ু বিদ্যুতের সুপরিবাহী।
উত্তর: মিথ্যা
৭. তড়িৎচুম্বকে তড়িৎপ্রবাহ বন্ধ করার পরও চুম্বকত্ব বজায় থাকে।
উত্তর: মিথ্যা
৮. LED-তে কোনো ফিলামেন্ট থাকে না।
উত্তর: সত্য
৯. একটি তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহিত হলে তারটি স্থায়ী চুম্বকে পরিণত হয়।
উত্তর: মিথ্যা
১০. তড়িৎচুম্বক একটি অস্থায়ী চুম্বক।
উত্তর: সত্য
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
১১. টাংস্টেন ধাতুর তড়িৎরোধ কম।
উত্তর: মিথ্যা
১২. ফিউজ তার তামা দিয়ে তৈরি এবং বেশি তড়িৎপ্রবাহে নিজে গলে যায়।
উত্তর: মিথ্যা
১৩. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট নাইক্রোম তার দিয়ে তৈরি।
উত্তর: মিথ্যা
১৪. সোলার প্যানেলে উৎপন্ন বিদ্যুৎ অত্যন্ত ব্যয়বহুল।
উত্তর: মিথ্যা
১৫. ইলেকট্রিক ইস্ত্রি তড়িৎপ্রবাহের চুম্বকীয় ফলের উদাহরণ।
উত্তর: মিথ্যা
১৬. টাংস্টেন ধাতুর তড়িৎরোধ উচ্চ মানের।
উত্তর: সত্য
১৭. মানুষের মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোশ দিয়ে গঠিত।
উত্তর: সত্য
১৮. স্নায়ুকোশের মাধ্যমে তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যে পরিবাহিত হয়।
উত্তর: সত্য
১৯. অক্টোপাস শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য বিদ্যুৎ উৎপন্ন করে।
উত্তর: মিথ্যা
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ

D. তড়িৎ : সংক্ষিপ্ত প্রশ্ন–উত্তর
প্রশ্ন ১: তড়িৎ কাকে বলে?
উত্তর:ইলেকট্রনের সুশৃঙ্খল প্রবাহের ফলে যে শক্তির উৎপত্তি হয় তাকে তড়িৎ বলে। এটি শক্তির একটি গুরুত্বপূর্ণ রূপ, যা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালাতে ব্যবহৃত হয়।
প্রশ্ন ২: তড়িদাধান কাকে বলে? তড়িদাধানের একক কী?
উত্তর:যে বৈশিষ্ট্যের কারণে কোনো কণা তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ সৃষ্টি করতে পারে, তাকে তড়িদাধান বলে।
তড়িদাধান প্রধানত দুই প্রকার—
১. ধনাত্মক আধান
২. ঋণাত্মক আধান
তড়িদাধানের SI একক হলো কুলম্ব (Coulomb)।
প্রশ্ন ৩: তড়িৎ পরিবহণ ক্ষমতার ভিত্তিতে পদার্থ কয় প্রকার? উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর:তড়িৎ চলাচলের ক্ষমতার উপর নির্ভর করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়—
(১) তড়িৎ পরিবাহী বা সুপরিবাহী
যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িদাধান যুক্ত কণা সহজে চলাচল করতে পারে, তাদের তড়িৎ পরিবাহী বলে।
উদাহরণ: তামা, সোনা, রূপো, গ্রাফাইট, লবণ বা অ্যাসিডের জলীয় দ্রবণ।
(২) তড়িৎ অপরিবাহী বা কুপরিবাহী (অন্তরক)
যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িদাধান চলাচল করতে পারে না বা খুব কম পারে, তাদের অন্তরক বলে।
উদাহরণ: শুকনো কাঠ, কাচ, প্লাস্টিক, রাবার, কাগজ।
(৩) অর্ধপরিবাহী
যেসব পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি, তাদের অর্ধপরিবাহী বলে।
উদাহরণ: সিলিকন ও জার্মেনিয়াম।
প্রশ্ন ৪: তড়িৎ প্রবাহ কাকে বলে?
উত্তর:কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িদাধানযুক্ত কণার সুশৃঙ্খল গতিকে তড়িৎ প্রবাহ বলে।
প্রশ্ন ৫: তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলে?
উত্তর:কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িদাধান প্রবাহিত হয়, তাকে তড়িৎ প্রবাহমাত্রা বলে।
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
প্রশ্ন ৬: তড়িৎ প্রবাহমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
উত্তর:তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপের জন্য অ্যামিটার (Ammeter) ব্যবহার করা হয়।
প্রশ্ন ৭: তড়িৎ বিভব কী? তড়িৎ বিভব কয় প্রকার?
উত্তর:কোনো তড়িদাহিত বস্তুর এমন অবস্থা, যার মাধ্যমে বোঝা যায় সে বস্তু অন্য বস্তুকে তড়িৎ দেবে না নেবে, তাকে তড়িৎ বিভব বলে।
তড়িৎ বিভব দুই প্রকার—
১. উচ্চ বা ধনাত্মক বিভব: ধনাত্মক তড়িদগ্রস্ত বস্তুর বিভব।
২. নিম্ন বা ঋণাত্মক বিভব: ঋণাত্মক তড়িদগ্রস্ত বস্তুর বিভব।
প্রশ্ন ৮: বিভব প্রভেদ কাকে বলে?
উত্তর:দুটি ভিন্ন তড়িৎ বিভবযুক্ত বিন্দু বা বস্তুর বিভবের পার্থক্যকে বিভব প্রভেদ বলা হয়।
প্রশ্ন ৯: বিভব প্রভেদের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর:দুটি ভিন্ন বিভবসম্পন্ন বস্তুকে পরিবাহীর মাধ্যমে যুক্ত করলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়।
যতক্ষণ পর্যন্ত উভয় বস্তুর বিভব সমান না হয়, ততক্ষণ তড়িৎ প্রবাহ চলতে থাকে।
বিভব প্রভেদ যত বেশি হয়, তড়িৎ প্রবাহের মান তত বেশি হয়।
প্রশ্ন ১০: সমপ্রবাহ (DC) কাকে বলে?
উত্তর:
যে তড়িৎ প্রবাহ একই দিকে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়, তাকে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট (Direct Current – DC) বলে।
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
প্রশ্ন ১১: পরিবর্তী প্রবাহ (AC) কাকে বলে?
উত্তর:যে তড়িৎপ্রবাহ নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার দিক পরিবর্তন করে অর্থাৎ একবার একদিকে ও পরের মুহূর্তে বিপরীত দিকে প্রবাহিত হয়, তাকে পরিবর্তী প্রবাহ বা Alternating Current (AC) বলে।
প্রশ্ন ১২: তড়িৎ উৎস কাকে বলে? তড়িৎ উৎস কয় প্রকার ও কী কী?
উত্তর:যেসব ব্যবস্থা অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম, তাদের তড়িৎ উৎস বলা হয়।
তড়িৎ উৎস প্রধানত দুই প্রকার—
১. তড়িৎ কোশ
২. ডায়নামো
প্রশ্ন ১৩: তড়িৎ কোশ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর:যে ব্যবস্থার মাধ্যমে অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তা সঞ্চয় করে রাখা যায়, তাকে তড়িৎ কোশ বলে।
উদাহরণ: রাসায়নিক কোশ (ব্যাটারি), সৌর কোশ (Solar Cell)।
প্রশ্ন ১৪: ডায়নামো কাকে বলে?
উত্তর:যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে ডায়নামো বলে।
প্রশ্ন ১৫: রাসায়নিক কোশ কাকে বলে? রাসায়নিক কোশ কত প্রকার ও কী কী?
উত্তর:যে ব্যবস্থার মাধ্যমে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটানো যায়, তাকে রাসায়নিক কোশ বলে।
রাসায়নিক কোশ তিন প্রকার—
(ক)প্রাথমিক কোশ
(খ) গৌণ কোশ
(গ) প্রমাণ বা মানক কোশ
(ক) প্রাথমিক কোশ
যে তড়িৎ কোশে বাহ্যিক কোনো তড়িৎ উৎস ছাড়াই রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়, তাকে প্রাথমিক কোশ বলে।
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
শক্তির রূপান্তর:
রাসায়নিক শক্তি → তড়িৎ শক্তি
উদাহরণ: ভোল্টীয় কোশ, নির্জল কোশ।
(খ) গৌণ কোশ
যে তড়িৎ কোশে বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্যে রাসায়নিক শক্তি সঞ্চয় করা যায় এবং পরে সেই শক্তিকে আবার তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাকে গৌণ কোশ বলে।
শক্তির রূপান্তর:
তড়িৎ শক্তি → রাসায়নিক শক্তি → তড়িৎ শক্তি
উদাহরণ: লেড–অ্যাসিড সঞ্চয়ক কোশ, ক্ষারীয় সঞ্চয়ক কোশ।
(গ) প্রমাণ বা মানক কোশ
যে তড়িৎ কোশের তড়িৎচালক বল কোশটি সক্রিয় থাকাকালীন সর্বদা একটি নির্দিষ্ট মানে অপরিবর্তিত থাকে এবং যা তড়িৎচালক বলের মান নির্ণয়ে মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়, তাকে প্রমাণ বা মানক কোশ বলে।
উদাহরণ: ওয়েস্টন ক্যাডমিয়াম কোশ, ক্লার্ক কোশ।
প্রশ্ন ১৬: পরিবাহীর রোধ কাকে বলে? রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর:যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়, তাকে ওই পরিবাহীর রোধ বলে।
উষ্ণতা অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ নির্ভর করে—
১. পরিবাহীর দৈর্ঘ্যের উপর
২. পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর
৩. পরিবাহীর উপাদানের উপর
(ক) দৈর্ঘ্যের উপর নির্ভরতা
পরিবাহীর প্রস্থচ্ছেদ ও উপাদান অপরিবর্তিত থাকলে, পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক।
অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে।
(খ) প্রস্থচ্ছেদের উপর নির্ভরতা
পরিবাহীর দৈর্ঘ্য ও উপাদান অপরিবর্তিত থাকলে, পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক।
অর্থাৎ প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমে।
(গ) উপাদানের উপর নির্ভরতা
পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ একই হলেও উপাদান ভেদে রোধের মান আলাদা হয়।
প্রশ্ন ১৭: তড়িৎ বর্তনী কাকে বলে? তড়িৎ বর্তনী কত প্রকার ও কী কী?
উত্তর:তড়িৎ উৎস, পরিবাহী তার, রোধ ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র একসঙ্গে যুক্ত হয়ে যে পথ বা ব্যবস্থা গঠন করে, তাকে তড়িৎ বর্তনী বলে।
তড়িৎ বর্তনী দুই প্রকার—
১. উন্মুক্ত বর্তনী (Open Circuit)
২. বদ্ধ বর্তনী (Closed Circuit)
(ক) উন্মুক্ত বর্তনী
যে তড়িৎ বর্তনীর কোনো একটি অংশ খোলা বা বিচ্ছিন্ন থাকে, তাকে উন্মুক্ত বর্তনী বলে।
এই অবস্থায় তড়িৎপ্রবাহ হয় না।
(খ) বদ্ধ বর্তনী
যে তড়িৎ বর্তনীর সব অংশ সংযুক্ত থাকে, তাকে বদ্ধ বর্তনী বলে।
এই অবস্থায় তড়িৎপ্রবাহ ঘটে।
উদাহরণ:
সুইচ অন করলে ফ্যান বা বাল্ব জ্বলে—এটি বদ্ধ বর্তনী।
সুইচ অফ করলে সংযোগ বিচ্ছিন্ন হয়—এটি উন্মুক্ত বর্তনী।
প্রশ্ন ১৮: তড়িৎ কাকে বলে?
উত্তর: তড়িৎ হল এক প্রকার শক্তি, যা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহের ফলে সৃষ্টি হয়।
প্রশ্ন ১৯: তড়িদাধান কাকে বলে? তড়িদাধানের একক কী?
উত্তর:তড়িৎ আধানযুক্ত কণা বা তড়িদাহিত কণাকেই তড়িদাধান বলে।
তড়িদাধান দুই প্রকার—
১) ধনাত্মক আধান
২) ঋণাত্মক আধান
তড়িদাধানের SI একক হল কুলম্ব (Coulomb)।
প্রশ্ন ২০: তড়িৎ চলাচলের উপর নির্ভর করে পদার্থ কত প্রকার ও কী কী?
উত্তর:তড়িৎ চলাচলের উপর নির্ভর করে পদার্থ তিন প্রকার—
(১) তড়িৎ পরিবাহী:
যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হয়।
উদাহরণ: তামা, রূপো, সোনা, গ্রাফাইট, অ্যাসিড বা লবণের জলীয় দ্রবণ।
(২) তড়িৎ অপরিবাহী বা অন্তরক:
যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না।
উদাহরণ: রাবার, প্লাস্টিক, কাচ, শুকনো কাঠ।
(৩) অর্ধপরিবাহী:
যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি।
উদাহরণ: সিলিকন, জার্মেনিয়াম।
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
প্রশ্ন ২১: তড়িৎ প্রবাহ কাকে বলে?
উত্তর:কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানযুক্ত কণার সুশৃঙ্খল প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে।
প্রশ্ন ২২: তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলে?
উত্তর:কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িদাধান প্রবাহিত হয়, তাকে তড়িৎ প্রবাহমাত্রা বলে।
প্রশ্ন ২৩: তড়িৎ প্রবাহমাত্রা কোন যন্ত্রে পরিমাপ করা হয়?
উত্তর:তড়িৎ প্রবাহমাত্রা অ্যামিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়।
প্রশ্ন ২৪: তড়িৎ বিভব কাকে বলে?
উত্তর:কোনো তড়িদাহিত বস্তুর এমন তড়িৎ অবস্থাকে তড়িৎ বিভব বলে, যার দ্বারা বোঝা যায় বস্তুটি তড়িৎ দান করবে না গ্রহণ করবে।
প্রশ্ন ২৫: তড়িৎ বিভব কত প্রকার ও কী কী?
উত্তর:তড়িৎ বিভব দুই প্রকার—
১) উচ্চ বা ধনাত্মক বিভব
২) নিম্ন বা ঋণাত্মক বিভব
প্রশ্ন ২৬: বিভব প্রভেদ কাকে বলে?
উত্তর:দুটি ভিন্ন বিভবসম্পন্ন বস্তুর বা বিন্দুর বিভবের পার্থক্যকে বিভব প্রভেদ বলে।
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
প্রশ্ন ২৭: বিভব প্রভেদের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক কী?
উত্তর:উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। বিভব প্রভেদ যত বেশি হবে, তড়িৎ প্রবাহ তত বেশি হবে।
প্রশ্ন ২৮: সমপ্রবাহ (DC) কাকে বলে?
উত্তর:কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি নিরবচ্ছিন্নভাবে একই দিকে প্রবাহিত হয়, তবে তাকে সমপ্রবাহ বা Direct Current (DC) বলে।
প্রশ্ন ২৯: পরিবর্তী প্রবাহ (AC) কাকে বলে?
উত্তর:যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর নিজের দিক পরিবর্তন করে, তাকে পরিবর্তী প্রবাহ বা Alternating Current (AC) বলে।
প্রশ্ন ৩০: তড়িৎ উৎস কাকে বলে? কত প্রকার?
উত্তর:যেসব ব্যবস্থার সাহায্যে অন্য শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে তড়িৎ উৎস বলে।
তড়িৎ উৎস দুই প্রকার—
১) তড়িৎ কোশ
২) ডায়নামো
প্রশ্ন ৩১: তড়িৎ কোশ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর:যে ব্যবস্থায় শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে সংরক্ষণ করা যায়, তাকে তড়িৎ কোশ বলে।
উদাহরণ: ব্যাটারি, সৌর কোশ।
প্রশ্ন ৩২: ডায়নামো কাকে বলে?
উত্তর:যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, তাকে ডায়নামো বলে।
প্রশ্ন ৩৩: রাসায়নিক কোশ কাকে বলে? কত প্রকার?
উত্তর:যে কোশ রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, তাকে রাসায়নিক কোশ বলে।
এটি তিন প্রকার—
১) প্রাথমিক কোশ
২) গৌণ কোশ
৩) প্রমাণ বা মানক কোশ
প্রশ্ন ৩৪: পরিবাহীর রোধ কাকে বলে?
উত্তর:যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, তাকে পরিবাহীর রোধ বলে।
প্রশ্ন ৩৫: পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর:পরিবাহীর রোধ নির্ভর করে—
১) পরিবাহীর দৈর্ঘ্য
২) প্রস্থচ্ছেদ
৩) উপাদানের উপর
WB Class 7 Poribesh Chapter 1.4 তড়িৎ
প্রশ্ন ৩৬: তড়িৎ বর্তনী কাকে বলে? কত প্রকার?
উত্তর:তড়িৎ উৎস, রোধ ও অন্যান্য যন্ত্র পরিবাহীর দ্বারা যুক্ত হয়ে যে পথ তৈরি করে, তাকে তড়িৎ বর্তনী বলে।
তড়িৎ বর্তনী দুই প্রকার—
১) উন্মুক্ত বর্তনী
২) বদ্ধ বর্তনী
প্রশ্ন ৩৭: তড়িৎ প্রবাহের ফলাফল কয়টি ও কী কী?
উত্তর:তড়িৎ প্রবাহের চারটি প্রধান ফলাফল—
১) তাপীয় ফল
২) রাসায়নিক ফল
৩) চৌম্বকীয় ফল
৪) যান্ত্রিক ফল
প্রশ্ন ৩৮: জুলের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহের তাপীয় ফলের সমীকরণ লেখ।
উত্তর:SI পদ্ধতিতে তাপ উৎপাদনের সমীকরণ—
H = I²Rt জুল
প্রশ্ন ৩৯: তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহার লেখ।
উত্তর:তাপীয় ফলের ব্যবহার—
১) ইলেকট্রিক ইস্ত্রি
২) ইলেকট্রিক বাল্ব
৩) ফিউজ তার
Related Post
আমাদের পরিবেশ ক্লাস 3 অধ্যায়সমুহ Environmental Studies All Chapters for Success
WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download
WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success
WB Class 7 Amader Poribesh Suchipotro 2026 Sure Success
WB Class 7 Amader Poribesh Chapter 1.1 Tap (Heat)Questions and Answars Sure Success
WB Class 7 Amader Poribesh Chapter 1.2 আলো (Light)Questions and Answars Sure Success
WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক Questions and Answars Sure Success
WIKIPEDIA LINK পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ


