wbclassroom.in

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ Questions and Answars Sure Success

অষ্টম শ্রেণী

আমাদের পরিবেশ

চতুর্থ অধ্যায়

কার্বন ও কার্বনঘটিত যৌগ

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে অষ্টম শ্রেণীর আমাদের পরিবেশের চতুর্থ অধ্যায় (কার্বন ও কার্বনঘটিত যৌগ) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত। তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।

A. সঠিক উত্তর নির্বাচন করো

১. বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা ও ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস কোনটি?
উত্তর:  কার্বন ডাই-অক্সাইড

২. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
উত্তর: O₂

৩. নীচের কোনটি কার্বনের নিয়তাকার রূপ নয়?
উত্তর:  কোক

৪. বহুরূপতা (Allotropy) ধর্ম দেখা যায় কোন মৌলে?
উত্তর:  ফসফরাস

৫. গ্যাস মাস্কে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর:  সক্রিয় চারকোল

৬. নীচের কোন জ্বালানির তাপনমূল্য সর্বাধিক?
উত্তর:  LPG

৭. নীচের কোনটি কার্বনের নিয়তাকার রূপভেদ?
উত্তর:  ফুলারিন

৮. শুষ্ক বরফ বলতে কী বোঝায়?
উত্তর:  কঠিন কার্বন ডাই-অক্সাইড

৯. নীচের কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার?
উত্তর: (c) সেলুলোজ

১০. কার্বনের একটি নিয়তাকার রূপভেদ কোনটি?
উত্তর:  হিরে

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ

১১. একটি কঠিন জ্বালানির উদাহরণ কোনটি?
উত্তর:  কাঠ

১২. একটি পলিমারের উদাহরণ হল—
উত্তর:  টেফলন

১৩. অগ্নিনির্বাপক হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর:  CO₂

১৪. একটি গ্যাসীয় জ্বালানি কোনটি?
উত্তর:  LPG

১৫. কার্বন ডাই-অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করে?
উত্তর:  কার্বনিক অ্যাসিড

B. সত্য / মিথ্যা নির্বাচন করো

১. PVC একটি বায়োডিগ্রেডেবল পলিমার।
উত্তর: মিথ্যা

২. গ্রাফাইট তাপের সুপরিবাহী।
উত্তর: সত্য

৩. কার্বন ডাই-অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস।
উত্তর: সত্য

৪. কার্বনকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না।
উত্তর: সত্য

১. কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি আসলে গ্রাফাইটের এর অতিক্ষুদ্র স্ফটিকের সমষ্টি।
উত্তর: মিথ্যা

২. কোল্ড ড্রিংকসের বোতলের ছিপি খুললে অক্সিজেন গ্যাস নির্গত হয়।
উত্তর: মিথ্যা

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ

C. দুএক কথায় উত্তর দাও

১. গ্যাস মাস্কে ব্যবহৃত কার্বনের রূপভেদ কোনটি?
উত্তর: সক্রিয় চারকোল

২. পেট্রোল ও CNG-এর মধ্যে কোনটি বেশি পরিবেশবান্ধব?
উত্তর: CNG

৩. কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদ কোনটি?
উত্তর: গ্রাফাইট

৪. হিরে ও গ্রাফাইটের মধ্যে কোনটি বিদ্যুতের সুপরিবাহী?
উত্তর: গ্রাফাইট

৫. একটি নন-বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ লেখো।
উত্তর: পলিথিন

৬. পরীক্ষাগারে CO₂ প্রস্তুতির জন্য কী কী রাসায়নিক লাগে?
উত্তর: মার্বেল পাথর (CaCO₃) ও লঘু HCl

৭. CO₂-এর জলীয় দ্রবণে লিটমাস কাগজের রং কী হয়?
উত্তর: নীল লিটমাস লাল হয়

৮. CO₂ গ্যাসের মধ্যে কোন ধাতুকে জ্বলতে দেখা যায়?
উত্তর: ম্যাগনেশিয়াম

৯. CO₂-এর সঙ্গে জ্বলন্ত ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
উত্তর: ম্যাগনেশিয়াম অক্সাইড ও কার্বন

১০. গ্রাফাইট ও হীরকের মধ্যে কোনটি তড়িৎ পরিবাহী?
উত্তর: গ্রাফাইট

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ
WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ

D. সংক্ষিপ্ত উত্তর      (WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ)

১. কার্বনের চারটি রূপভেদের নাম লেখো।

উত্তর: হিরে, গ্রাফাইট, ফুলারিন ও চারকোল।

২. ফুলারিন কী?

উত্তর: ফুলারিন হলো কার্বনের একটি নিয়তাকার রূপভেদ। এতে ৬০, ৭০ বা তার বেশি কার্বন পরমাণু বিশেষ জ্যামিতিক গঠনে যুক্ত থাকে। আধুনিক ইলেকট্রনিক্স ও চিকিৎসা বিজ্ঞানে ফুলারিনের সম্ভাব্য ব্যবহার নিয়ে বিস্তর গবেষণা চলছে।

৩. গ্রাফাইট পিচ্ছিল হওয়ার কারণ কী? টেরিলিনের একটি ব্যবহার লেখ।

উত্তর: গ্রাফাইটে কার্বন পরমাণুগুলি সমান্তরাল স্তরে সাজানো থাকে। স্তরগুলির মধ্যে আকর্ষণ বল দুর্বল হওয়ায় এক স্তর সহজেই অন্য স্তরের উপর দিয়ে সরে যেতে পারে, তাই গ্রাফাইট পিচ্ছিল।
টেরিলিনের ব্যবহার: টেরিলিন ও সুতির সুতো মিশিয়ে টেরিকট কাপড় তৈরি করা হয়।

৪. বহুরূপতা কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: কোনো মৌল একাধিক ভৌত রূপে বিদ্যমান থাকলে তাকে বহুরূপতা বলে।
উদাহরণ: কার্বন, ফসফরাস ও বোরন।

৫. কার্বনের বিভিন্ন রূপভেদ লেখো।

উত্তর:

নিয়তাকার: হিরে, গ্রাফাইট, ফুলারিন

অনিয়তাকার: চারকোল, কোক, অঙ্গার

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ

৬. সক্রিয় চারকোল কী? এর ব্যবহার লেখ।

উত্তর: যে চারকোল তার পৃষ্ঠে গ্যাস ও বিষাক্ত পদার্থ শোষণ করতে পারে, তাকে সক্রিয় চারকোল বলে।
ব্যবহার: গ্যাস-মাস্কে বিষাক্ত গ্যাস থেকে রক্ষার জন্য ব্যবহৃত হয়।

৭. শর্তসহ ইউরিয়া তৈরির বিক্রিয়া লেখ।

উত্তর:
২০০°C তাপমাত্রা ও প্রায় ১৫০ atm চাপে কার্বন ডাই-অক্সাইড ও অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়।
সমীকরণ:
CO₂ + 2NH₃ → CO(NH₂)₂ + H₂O

৮. CNG কী? এর সুবিধা লেখ।

উত্তর: CNG অর্থাৎ Compressed Natural Gas হলো সংনমিত প্রাকৃতিক গ্যাস।
সুবিধা: এটি ব্যবহারে বায়ু দূষণ কম হয় এবং জ্বালানি হিসেবে পরিবেশবান্ধব।

৯. শুষ্ক বরফ কী? এর ব্যবহার লেখ। PVC-এর একটি ব্যবহার লেখ।

উত্তর: কঠিন কার্বন ডাই-অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। এর তাপমাত্রা প্রায় –78°C।
ব্যবহার: খাদ্য ও ওষুধ সংরক্ষণে ব্যবহৃত হয়।
PVC-এর ব্যবহার: জলের পাইপ তৈরিতে ব্যবহৃত হয়।

১০. পরীক্ষাগারে CO₂ প্রস্তুতির নীতি, সমীকরণ ও সংগ্রহ লেখ।

উত্তর:
নীতি: মার্বেল পাথর ও লঘু HCl-এর বিক্রিয়ায় CO₂ উৎপন্ন হয়।
সমীকরণ:
CaCO₃ + 2HCl → CaCl₂ + CO₂ + H₂O
সংগ্রহ: CO₂ বাতাসের চেয়ে ভারী হওয়ায় বায়ু অপসারণ পদ্ধতিতে সংগ্রহ করা হয়।

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ

১১. চুন জল ঘোলাটে হয় কেন? অতিরিক্ত CO₂ দিলে আবার স্বচ্ছ হয় কেন?

উত্তর: চুন জলে CO₂ প্রবেশ করলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, ফলে জল ঘোলা হয়।
Ca(OH)₂ + CO₂ → CaCO₃ + H₂O
অতিরিক্ত CO₂ দিলে দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়, তাই জল আবার স্বচ্ছ হয়।
CaCO₃ + CO₂ + H₂O → Ca(HCO₃)₂

১২. জ্বালানি সংরক্ষণের দুটি উপায় লেখ।

উত্তর:
১) গণপরিবহন ব্যবহার বৃদ্ধি করা।
২) সৌর ও বায়ুশক্তির মতো বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো।

১৩. হিরে ও গ্রাফাইটের দুটি পার্থক্য লেখ।

উত্তর:

হিরে অত্যন্ত শক্ত, গ্রাফাইট নরম।

হিরে তড়িতের কুপরিবাহী, গ্রাফাইট তড়িতের সুপরিবাহী।

১৪. বায়োফুয়েল কী? উদাহরণ দাও। LPG কী?

উত্তর: উদ্ভিদ বা অণুজীব থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে।
উদাহরণ: বায়োইথানল।
LPG: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস।

১৫. বিশুদ্ধতম প্রাণীজ অঙ্গার কোনটি? কার্বনের একটি নিয়তাকার ও একটি অনিয়তাকার রূপভেদের ব্যবহার লেখ।

উত্তর: বিশুদ্ধতম প্রাণীজ অঙ্গার হলো অস্থি অঙ্গার।
নিয়তাকার: হিরে—অলংকারে ব্যবহৃত।
অনিয়তাকার: চারকোল—গ্যাস-মাস্কে ব্যবহৃত।

১৬. কার্বন ছাড়া বহুরূপতা দেখা যায় এমন দুটি মৌলের নাম লেখ। কোন রূপভেদ আলো পার হতে দেয়?

উত্তর: ফসফরাস ও বোরন।
হিরের মধ্যে দিয়ে আলো যেতে পারে।

১৭. ইউরিয়া কী? প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক লেখ।

উত্তর: ইউরিয়া একটি নাইট্রোজেনঘটিত রাসায়নিক সার।
প্রয়োজনীয় উপাদান: কার্বন ডাই-অক্সাইড ও অ্যামোনিয়া।

১৮. PVC-এর দুটি ব্যবহার লেখ। সেলুলোজ কী?

উত্তর:
PVC-এর ব্যবহার:
১) জলের পাইপ
২) বৈদ্যুতিক তারের আবরণ
সেলুলোজ হলো একটি প্রাকৃতিক পলিমার।

WB Class 8 Poribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ

১৯. ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়? সমীকরণ লেখ।

উত্তর: ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়।
সমীকরণ:
CaCO₃ → CaO + CO₂

Related Post

WB Class 7 Poribesh Chapter 5 মানুষের খাদ্য Questions and Answars Sure Success

WB Class 7 Poribesh Chapter 6 Questions and Answars Sure Success

WB Class 8 Amader Poribesh Chapter 1.1 বল ও চাপ Questions and Answars Sure Success

WB Class 8 Amader Poribesh Chapter 1 Questions and Answars Sure Success

WB Class 8 Poribesh Chapter 2.1 Podarther Prokriti Questions and Answars Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index