wbclassroom.in

WB Class 7 Poribesh Chapter 1.3

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক Questions and Answars Sure Success

সপ্তম শ্রেণি

পরিবেশ বিজ্ঞান

প্রথম অধ্যায় (চুম্বক)

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে সপ্তম শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম অধ্যায় (চুম্বক) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তর দেওয়া হলো।এই প্রশ্ন গুলি পরীক্ষায় আসার মত। তোমরা এই প্রশ্ন গুলি পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমাদের ওয়েবসাইট এ সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । চাইলে তোমরা দেখে নিতে পারো।

 

A. চুম্বক সম্পর্কিত MCQ:  WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক

. নিচের কোন বস্তুটি চৌম্বক ধর্ম প্রদর্শন করে?
(a) কাগজ
(b) রবার
(c) কোবাল্ট
(d) প্লাস্টিক
উত্তর: (c) কোবাল্ট

. একটি সাধারণ চুম্বকে মোট কয়টি মেরু থাকে?
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
উত্তর: (b) দুটি

. যে ধরনের চুম্বকে মেরুগুলি স্পষ্টভাবে দেখা যায় না, সেটি হল
(a) দণ্ডচুম্বক
(b) অশ্বক্ষুরাকৃতি চুম্বক
(c) রিং আকৃতির চুম্বক
(d) কৃত্রিম চুম্বক
উত্তর: (c) রিং আকৃতির চুম্বক

. কোনো লোহাকে চুম্বকের কাছে আনলে আকর্ষণের ঠিক আগে যে প্রক্রিয়াটি ঘটে তা হল
(a) বিকর্ষণ
(b) প্রতিফলন
(c) আবেশ
(d) ঘর্ষণ
উত্তর: (c) আবেশ

. শিক্ষামূলক পরীক্ষামূলক কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত চুম্বক কোনটি?
(a) প্রাকৃতিক চুম্বক
(b) তড়িৎচুম্বক
(c) দণ্ডচুম্বক
(d) রিং চুম্বক

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক
উত্তর: (c) দণ্ডচুম্বক

. যে মেরু পৃথিবীর উত্তর দিক নির্দেশ করে, তাকে বলা হয়
(a) দক্ষিণসন্ধানী মেরু
(b) ভৌগোলিক মেরু
(c) উত্তরসন্ধানী মেরু
(d) চৌম্বক মধ্যবিন্দু
উত্তর: (c) উত্তরসন্ধানী মেরু

. টেলিফোন, রিলে বৈদ্যুতিক ঘণ্টায় ব্যবহৃত হয়
(a) প্রাকৃতিক চুম্বক
(b) স্থায়ী চুম্বক
(c) তড়িৎচুম্বক
(d) চুম্বক শলাকা
উত্তর: (c) তড়িৎচুম্বক

. নিচের কোনটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন চুম্বক?
(a) লোডস্টোন
(b) লাইমস্টোন
(c) মুনস্টোন
(d) স্যান্ডস্টোন
উত্তর: (a) লোডস্টোন

. দুটি বস্তুর মধ্যে বিকর্ষণ লক্ষ্য করলে নিশ্চিতভাবে বলা যায়
(a) একটি চৌম্বক পদার্থ
(b) দুটিই অচৌম্বক
(c) একটি চুম্বক
(d) দুটিই চুম্বক
উত্তর: (d) দুটিই চুম্বক

১০. চুম্বকের দুই মেরুকে সংযোগকারী কাল্পনিক রেখাকে বলা হয়
(a) চৌম্বক মধ্যরেখা
(b) জ্যামিতিক দৈর্ঘ্য
(c) চৌম্বক অক্ষ
(d) চৌম্বক ক্ষেত্র
উত্তর: (c) চৌম্বক অক্ষ

১১. চুম্বকত্ব যাচাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা কোনটি?
(a) শুধু আকর্ষণ পরীক্ষা
(b) শুধু বিকর্ষণ পরীক্ষা
(c) আবেশ পরীক্ষা
(d) চৌম্বক ক্ষেত্র পরীক্ষা
উত্তর: (b) শুধু বিকর্ষণ পরীক্ষা

১২. আবেশের ফলে তৈরি চুম্বক সাধারণত হয়
(a) স্থায়ী
(b) অস্থায়ী
(c) দীর্ঘস্থায়ী
(d) প্রাকৃতিক
উত্তর: (b) অস্থায়ী

১৩. একটি ধাতব দণ্ড যদি চুম্বকের উত্তরমেরুকে বিকর্ষণ করে, তবে দণ্ডটি হল
(a) লোহার
(b) তামার
(c) চুম্বক
(d) অচৌম্বক
উত্তর: (c) চুম্বক

১৪. বাস্তবে কোনো চুম্বকের মেরু সংখ্যা হয়
(a) শূন্য
(b) একটি
(c) দুটি
(d) চারটি
উত্তর: (c) দুটি

১৫. নিচের কোন বক্তব্যটি চুম্বকের ক্ষেত্রে ভুল?
(a) চুম্বকের দিক নির্দেশ করার ক্ষমতা আছে
(b) সমমেরু পরস্পর আকর্ষণ করে
(c) একক মেরু পাওয়া যায় না
(d) আবেশ ধর্ম বিদ্যমান

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক
উত্তর: (b) সমমেরু পরস্পর আকর্ষণ করে

১৬. তড়িৎচুম্বকের শক্তি সর্বাধিক বৃদ্ধি পায় যখন

(a) কেবলমাত্র প্রবাহের সময় বাড়ানো হয়
(b) শুধু কয়েলের পাক কমানো হয়
(c) কেবল তড়িৎপ্রবাহ বাড়ানো হয়
(d) কয়েলের পাকসংখ্যা ও তড়িৎপ্রবাহ একসঙ্গে বাড়ানো হয়
উত্তর: (d)

১৭. তড়িৎচুম্বক তৈরিতে সাধারণত কোন ধাতব দণ্ড ব্যবহার করা হয়?

(a) ইস্পাত
(b) কাঁচা লোহা
(c) টিন
(d) লেড
উত্তর: (b)

১৮. শক্তিশালী তড়িৎচুম্বক তৈরির কার্যকর উপায় হল

(a) বারবার সুইচ অন-অফ করা
(b) ইস্পাত দণ্ড ব্যবহার করা
(c) অন্তরিত তারের পাকসংখ্যা বৃদ্ধি করা
(d) প্রবাহের দিক পরিবর্তন করা
উত্তর: (c)

১৯. একটি চুম্বক শলাকার দক্ষিণমেরু নীচের দিকে ঝুঁকে থাকে

(a) নিরক্ষরেখায়
(b) চৌম্বক উত্তর মেরু অঞ্চলে
(c) চৌম্বক দক্ষিণ মেরু অঞ্চলে
(d) মেরু বৃত্তে
উত্তর: (c)

২০. ভূচুম্বকের বলরেখার বিস্তার ঘটে

(a) উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে
(b) পূর্ব থেকে পশ্চিমে
(c) দক্ষিণ থেকে পূর্বে
(d) পশ্চিম থেকে উত্তরে
উত্তর: (a)

২১. পৃথিবীর চুম্বকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য যুক্তি হল

(a) দীর্ঘদিন পুঁতে রাখা লৌহদণ্ডে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি
(b) পৃথিবীর কেন্দ্রাভিমুখী আকর্ষণ
(c) অবাধে ঝুলন্ত চুম্বক উত্তর–দক্ষিণ দিকে স্থির হয়
(d) সূর্যের আলো প্রতিফলন
উত্তর: (c)

২২. ভৌগোলিক দক্ষিণ মেরুর নিকটে অবস্থিত

(a) ভৌগোলিক উত্তর মেরু
(b) চৌম্বকীয় উত্তর মেরু
(c) চৌম্বকীয় পশ্চিম মেরু
(d) চৌম্বকীয় দক্ষিণ মেরু
উত্তর: (b)

২৩. বৈদ্যুতিক কলিং বেলের মূল চৌম্বক অংশ হল

(a) স্থায়ী চুম্বক
(b) চুম্বক শলাকা
(c) তড়িৎচুম্বক
(d) চুম্বকিত পাত
উত্তর: (c)

২৪. তড়িৎচুম্বকের বাস্তব প্রয়োগ দেখা যায়

(a) হিটারে
(b) বৈদ্যুতিক বাতিতে
(c) কলিং বেলে
(d) ফিউজে
উত্তর: (c)

২৫. ATM কার্ডে ব্যবহৃত চৌম্বকীয় অংশটি হল

(a) দণ্ডচুম্বক
(b) চুম্বক শলাকা
(c) অশ্বক্ষুরাকৃতি চুম্বক
(d) সূচিচুম্বক
উত্তর: (b)

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক

২৬. নিচের কোন যন্ত্রে চুম্বকের ব্যবহার হয় না?

(a) লাউডস্পিকার
(b) রেডিও
(c) বৈদ্যুতিক পাখা
(d) ডিজিটাল ক্যামেরা
উত্তর: (d)

২৭. বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত চুম্বক হল

(a) প্রাকৃতিক
(b) কৃত্রিম
(c) মেরুবিহীন
(d) অস্থায়ী
উত্তর: (b)

২৮. তড়িৎচুম্বকের যে প্রান্তে প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, সেখানে সৃষ্টি হয়

(a) উত্তর মেরু
(b) দক্ষিণ মেরু
(c) পূর্ব মেরু
(d) পশ্চিম মেরু
উত্তর: (a)

২৯. নৌপথে দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়

(a) তড়িৎচুম্বক
(b) সূচিচুম্বক
(c) প্রাকৃতিক চুম্বক
(d) রিং চুম্বক
উত্তর: (b)

৩০. নিচের কোন যন্ত্রে চুম্বক ব্যবহৃত হয় না?

(a) বৈদ্যুতিক পাখা
(b) বৈদ্যুতিক ঘণ্টা
(c) বৈদ্যুতিক বাল্ব
(d) মোটর
উত্তর: (c)

৩১. ম্যাগনেটাইট নামক চৌম্বকীয় পদার্থ পাওয়া যায়

(a) শামুকের দেহে
(b) কাকের দেহে
(c) মাছিতে
(d) সাপের দেহে
উত্তর: (a)

৩২. মেরুজ্যোতি (Aurora) সৃষ্টির মূল কারণ হল

(a) বায়ুদূষণ
(b) তাপমাত্রা বৃদ্ধি
(c) বজ্রপাত
(d) পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের প্রভাব
উত্তর: (d)

৩৩. পায়রার খুলি মস্তিষ্কের মাঝখানে পাওয়া যায়

(a) ম্যাগনেসাইট
(b) ম্যাগনেটাইট
(c) ম্যাগনেস
(d) ম্যাগনেশিয়া
উত্তর: (b)

৩৪. মহাজাগতিক রশ্মির অধিকাংশ অংশ হল

(a) নিস্তড়িৎ কণা
(b) এক্স-রে
(c) তড়িৎযুক্ত কণা
(d) গামা রশ্মি
উত্তর: (c)

৩৫. অরোরা সৃষ্টির প্রধান কারণ

(a) চার্জযুক্ত কণিকার সঙ্গে ভূচৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া
(b) ধূলিকণায় আলোর বিচ্ছুরণ
(c) জলকণায় আলোর প্রতিফলন
(d) সূর্য ও চাঁদের আলোর প্রভাব
উত্তর: (a)

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক

B. শূন্যস্থান পূরণ করো

১.প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট ________ থাকে না।
উত্তরঃ আকার

২. একটি চুম্বকের চৌম্বকক্ষেত্র ________ পর্যন্ত বিস্তৃত বলে ধরা হয়।
উত্তরঃ অসীম

৩. চুম্বক অবাধে ঝুলিয়ে রাখলে ________ দিকে স্থির হয়ে যায়।
উত্তরঃ উত্তর–দক্ষিণ

৪. চুম্বকের যে অংশে আকর্ষণ ক্ষমতা অনুপস্থিত, তাকে ________ অঞ্চল বলা হয়।
উত্তরঃ উদাসীন

৫. চুম্বকের ________ ধর্মের ফলে এটি উত্তর–দক্ষিণ দিকে অবস্থান করে।
উত্তরঃ দিকনির্দেশক

৬. পৃথকভাবে একটিমাত্র চৌম্বক ________ অস্তিত্বশীল নয়।
উত্তরঃ মেরু

৭. চৌম্বক আবেশের ফলে নিকটবর্তী প্রান্তে ________ মেরু এবং দূরবর্তী প্রান্তে ________ মেরু সৃষ্টি হয়।
উত্তরঃ বিপরীত, সম

৮. চুম্বকের দুই প্রান্তের সর্বাধিক আকর্ষণক্ষম অঞ্চলকে চুম্বকের ________ বলা হয়।
উত্তরঃ মেরু

৯. চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সর্বদা তার চৌম্বক দৈর্ঘ্যের তুলনায় ________ হয়।
উত্তরঃ বেশি

১০. একাধিক চুম্বকে বিপরীত মেরুর প্রভাবে আবিষ্ট চুম্বকের ক্ষমতা ________ পায়।
উত্তরঃ হ্রাস

১১. একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 cm হলে তার চৌম্বক দৈর্ঘ্য হবে প্রায় ________ cm।
উত্তরঃ 6.02

১২. চুম্বকদৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হল ________ ।
উত্তরঃ 43 : 50

১৩. পৃথিবী নিজেই একটি বিশাল ________ হিসেবে আচরণ করে।
উত্তরঃ ভূচুম্বক

১৪. তড়িৎপ্রবাহের মাত্রা বাড়ালে তড়িৎচুম্বকের চুম্বকত্ব ________ পায়।
উত্তরঃ বৃদ্ধি

১৫. ভূচুম্বকের দক্ষিণ মেরু দণ্ডচুম্বকের ________ মেরুর মতো আচরণ করে।
উত্তরঃ উত্তর

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক

১৬. কোনো চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 cm হলে তার চৌম্বক দৈর্ঘ্য হবে প্রায় ________ cm।
উত্তরঃ 5.95

১৭. ভূচুম্বকের ________ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত।
উত্তরঃ বলরেখা

১৮. চোখের ভিতর থেকে লোহার গুঁড়ো বের করতে চিকিৎসক ________ ব্যবহার করেন।
উত্তরঃ তড়িৎচুম্বক

১৯. টেলিফোন যন্ত্রে ________ চুম্বকের ব্যবহার দেখা যায়।
উত্তরঃ তড়িৎ

২০. কম্পিউটারের হার্ডডিস্কে প্লাস্টিকের চাকতির উপর চুম্বকিত পদার্থের ________ থাকে।
উত্তরঃ আস্তরণ / কোটিং

২১. ATM শব্দটির পূর্ণরূপ হল ________ ।
উত্তরঃ Automated Teller Machine

২২. লাউডস্পিকার তৈরিতে প্রধানত ________ ব্যবহৃত হয়।
উত্তরঃ চুম্বক

২৩. ভ্যান-অ্যালেন বিকিরণ বলয় সৃষ্টি হয় ________ ক্ষেত্রের সঙ্গে তড়িৎযুক্ত কণিকার পারস্পরিক ক্রিয়ায়।
উত্তরঃ ভূচৌম্বক

২৪. পরিযায়ী কচ্ছপ পৃথিবীর ________ অনুসরণ করে চলাচল করে।
উত্তরঃ চৌম্বক বলরেখা

২৫. মেরুজ্যোতি সাধারণত ________ অঞ্চলে দেখা যায়।
উত্তরঃ মেরু

২৬. ________ বা মেরুজ্যোতি মূলত দুটি মেরু অঞ্চলকে ঘিরে উৎপন্ন হয়।
উত্তরঃ অরোরা

২৭. পায়রার দেহে এক টুকরো ________ লাগালে তার চলার দিক পরিবর্তিত হয়।
উত্তরঃ চুম্বক

WB Class 7 Poribesh Chapter 1.3
WB Class 7 Poribesh Chapter 1.3

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক

C. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো:

১. যদি একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডুবানো হয়, তবে সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে।
উত্তর: মিথ্যা
কারণ: আকর্ষণ ক্ষমতা প্রান্তের দিকে বেশি থাকে, মধ্যভাগে কম থাকে।

২. চুম্বকের মাঝখানে সুতো বেঁধে ঝুলিয়ে দিলে এটি পূর্ব–পশ্চিম মুখ করে থাকে।
উত্তর: মিথ্যা
কারণ: অবাধে ঝুললে চুম্বক উত্তর–দক্ষিণ মুখ করে স্থির হয়।

৩. অশ্বক্ষুরাকৃতির চুম্বকের N ও S মেরু পাশাপাশি থাকলে দুর্বল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়।
উত্তর: মিথ্যা
কারণ: N ও S মেরু পাশে নেই, বিপরীত প্রান্তে থাকে।

৪. আবেশী চুম্বক সরালে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়।
উত্তর: মিথ্যা
কারণ: আবেশী চুম্বক সরানো চুম্বকত্বকে প্রভাবিত করে না; এটি অস্থায়ী নয়।

৫. দণ্ডচুম্বকের মেরুপ্রান্তে আকর্ষণ ক্ষমতা সর্বাধিক থাকে।
উত্তর: সত্য

৬. চৌম্বক পদার্থ প্রথমে আকর্ষণিত হয়, পরে আবেশিত হয়।
উত্তর: মিথ্যা
কারণ: প্রথমে আবেশ, পরে আকর্ষণ ঘটে।

৭. চুম্বকের সমমেরু পরস্পরকে আকর্ষণ করে।
উত্তর: মিথ্যা
কারণ: সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে।

৮. “ম্যাগনেট” নামটি এসেছে “ম্যাগনেসিয়া” নাম থেকে।
উত্তর: সত্য

৯. অডিও/ভিডিও ক্যাসেটের টেপে চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে।
উত্তর: সত্য

১০. সাইকেলের বেলের মধ্যবর্তী অংশে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়।
উত্তর: সত্য

১১. চুম্বকিত পদার্থে তাপ প্রয়োগ করলে চুম্বক দীর্ঘস্থায়ী হয়।
উত্তর: মিথ্যা
কারণ: তাপ দিলে চুম্বকত্ব ক্ষয় হয়।

১২. সমুদ্রবক্ষে নাবিকরা পেনসিল কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করে।
উত্তর: মিথ্যা
কারণ: নাবিকরা সূচিচুম্বক (Magnetic Compass) ব্যবহার করে।

১৩. বিজ্ঞানীদের মতে, শামুক মৌমাছির দেহে ম্যাগনেটাইট আছে।
উত্তর: সত্য

১৪. কচ্ছপ অরোরার সাহায্যে দিক নির্ণয় করে।
উত্তর: মিথ্যা
কারণ: কচ্ছপ চৌম্বক বলরেখা ব্যবহার করে।

১৫. মহাজাগতিক রশ্মি ভূ-চুম্বকত্বের ক্রিয়ায় অরোরা সৃষ্টি হয়।
উত্তর: সত্য

১৬. মহাবিশ্ব থেকে X-Ray এসে অরোরা তৈরি করে।
উত্তর: মিথ্যা
কারণ: অরোরা সৃষ্টি হয় চার্জযুক্ত কণিকার ভূচৌম্বক ক্ষেত্রের সাথে ক্রিয়ায়, X-Ray এর সঙ্গে নয়।

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক

WB Class 7 Poribesh Chapter 1.3
WB Class 7 Poribesh Chapter 1.3

D. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. চুম্বক বলতে কী বোঝায়?

উত্তর: যে সব পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করে এবং যাদের দিকনির্দেশক ধর্ম আছে, তাদের চুম্বক বলে।

২. চুম্বকের ধর্মগুলি কি কি?

উত্তর: প্রধানত দুটি ধর্ম আছে—

১. আকর্ষণী ধর্ম: চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি পদার্থকে আকর্ষণ করতে পারে।

২. দিকনির্দেশক ধর্ম: চুম্বককে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলে এটি উত্তর–দক্ষিণ মুখ করে স্থির থাকে।

৩. চৌম্বক পদার্থ কাকে বলে?

উত্তর: যে পদার্থ অন্য চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে, তাকে চৌম্বক পদার্থ বলে।
উদাহরণ: লোহা, নিকেল, কোবাল্ট।

৪. অচৌম্বক পদার্থ কাকে বলে?

উত্তর: যে পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, তাকে অচৌম্বক পদার্থ বলে।
উদাহরণ: কাঠ, কাগজ, প্লাস্টিক, কাচ।

৫. চুম্বক কত প্রকার ও কি কি ?

উত্তর: চুম্বক প্রধানত দুই রকমের—

১. প্রাকৃতিক চুম্বক: প্রকৃতিতে পাওয়া চুম্বক, যেমন ম্যাগনেটাইট। নির্দিষ্ট আকার নেই, শক্তি কম।

২. কৃত্রিম চুম্বক: চৌম্বক পদার্থকে বিশেষ পদ্ধতিতে চুম্বকে পরিণত করা হয়। শক্তি বেশি এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক

৬. চুম্বকের মেরু কি?

উত্তর: চুম্বকের দুই প্রান্তের সেই বিন্দু যেখানে আকর্ষণ ক্ষমতা সর্বাধিক, তাকে মেরু বলে।

  • দুটি মেরু: উত্তর মেরুদক্ষিণ মেরু
  • মেরু প্রান্তের কাছাকাছি অবস্থান করে, চুম্বকের শেষ প্রান্তে নয়।

৭. চৌম্বক দৈর্ঘ্য কি?

উত্তর: চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে।
ফর্মুলা: চৌম্বক দৈর্ঘ্য ≈ 0.86 × চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য

৮. চুম্বকের উদাসীন অঞ্চল কি?

উত্তর: চুম্বকের মধ্যবর্তী অংশ যেখানে আকর্ষণ ক্ষমতা প্রায় নেই, তাকে উদাসীন অঞ্চল বলে।

৯. চৌম্বক অক্ষ কি? 

উত্তর: চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখাকে চৌম্বক অক্ষ বলে।

১০. চৌম্বক ক্ষেত্র কি? 

উত্তর: চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ প্রভাব থাকে, তাকে চৌম্বক ক্ষেত্র বলে।

WB Class 7 Poribesh Chapter 1.3

১১. বিপরীত ও সমমেরুর আচরণ প্রমাণ করো। 

উত্তর:

১. দুটি দণ্ডচুম্বককে সুতোর সাহায্যে ঝুলিয়ে রাখলে তারা উত্তর–দক্ষিণ মুখ করে স্থির হয়।

২. যদি একটি চুম্বকের উত্তর মেরু এবং অন্য চুম্বকের দক্ষিণ মেরু কাছে আনা হয় → আকর্ষণ ঘটে।

৩. যদি দুটি উত্তর মেরু বা দুটি দক্ষিণ মেরু কাছে আনা হয় → বিকর্ষণ ঘটে।
বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে, সমমেরু একে অপরকে বিকর্ষণ করে।

১২. বিকর্ষণই চুম্বকের উৎকৃষ্ট প্রমাণ – ব্যাখ্যা দাও ।

উত্তর:

১. একটি দণ্ডচুম্বককে সুতোর সাহায্যে ঝুলিয়ে অন্য চুম্বকের কাছে আনা হলে আকর্ষণ ঘটতে পারে।

২. তবে আকর্ষণ থেকেই বোঝা যায় না দণ্ডটি চুম্বক নাকি চৌম্বক পদার্থ।

৩. যদি দণ্ডটি বিকর্ষিত হয় (সমমেরুর মুখোমুখি আনা হলে) → নিশ্চিতভাবে এটি চুম্বক।
উপসংহার: বিকর্ষণই চুম্বকত্বের প্রকৃত প্রমাণ।

১৩. চৌম্বক আবেশ (Magnetic Induction) কি? 

উত্তর:

১. একটি চৌম্বক পদার্থকে শক্তিশালী চুম্বকের কাছে নিলে সাময়িকভাবে তা চুম্বকে পরিণত হয়।

২. মূল চুম্বক সরালে চুম্বকত্ব হারিয়ে যায়।

১৪. “আকর্ষণের পূর্বে আবেশ হয়” – ব্যাখ্যা করো। 

উত্তর:

১. চুম্বক পদার্থকে আকৃষ্ট করার আগে তা সাময়িকভাবে আবেশিত হয়ে চুম্বক-এ পরিণত হয়।

২. এই কারণেই বলা হয় “আকর্ষণের পূর্বে আবেশ হয়”।

১৫. একক মেরু বিশিষ্ট চুম্বক সম্ভব কি?

উত্তর:

১. চুম্বককে ভেঙ্গে দিলে প্রতিটি অংশও দুই মেরু বিশিষ্ট চুম্বক হিসেবে আচরণ করে।

২. সুতরাং একক মেরু বিশিষ্ট চুম্বক পাওয়া সম্ভব নয়।

WB Class 7 Poribesh Chapter 1.3 চুম্বক

১৬. “পৃথিবী নিজেই একটি চুম্বক” – যুক্তি দাও ।

উত্তর:

১. লোহার দণ্ডকে বহুদিন উত্তর–দক্ষিণ দিকে রেখে দিলে দণ্ডে চুম্বকত্ব সৃষ্টি হয়।

২. লোহা চুম্বকের মতো আচরণ করলে → প্রমাণ হয় পৃথিবী নিজেই একটি চুম্বক।

১৭. তড়িৎ চুম্বক কি? 

উত্তর:

১. কাঁচা লোহার দণ্ডে তামার তার কুন্ডলী জড়িয়ে তড়িৎ প্রবাহ দিলে দণ্ড সাময়িকভাবে চুম্বক হয়।

২. প্রবাহ বন্ধ করলে চুম্বকত্ব হারায়।

১৮. চুম্বকের ব্যবহার লেখো 

১. নৌকম্পাসে সূচি ও চুম্বক শলাকা।

২. লাউডস্পিকারে চুম্বক।

৩. ফ্রিজের দরজায় চুম্বক।

৪. ATM ও ক্রেডিট কার্ডে চুম্বকিত স্ট্রিপ।

৫. কম্পিউটারের হার্ডডিস্কে চুম্বকিত আস্তরণ।

৬. ইলেকট্রিক কলিংবেল ও বিভিন্ন মোটরে তড়িৎচুম্বক।

৭. চোখ থেকে লোহার গুঁড়ো বের করতে বিশেষ তড়িৎচুম্বক।

১৯. চুম্বকের চুম্বকত্ব নষ্ট হওয়ার কারণ

১. হাতুড়ি বা ফেলে আঘাত করলে। কি?

২. তাপপ্রয়োগে: নির্দিষ্ট কুরি তাপমাত্রায় চুম্বকত্ব চিরতরে হারায় (লোহা ~750°C, নিকেল ~360°C)।

৩. অন্তরিত তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে।

৪. সমমেরু কাছাকাছি রাখলে ধীরে ধীরে হ্রাস পায়।

WB Class 7 Poribesh Chapter 1.3

Related Post

আমাদের পরিবেশ ক্লাস  3 অধ্যায়সমুহ  Environmental Studies All Chapters for Success

চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়সমুহ Class 4 Environmental Studies All Chapters for Sure Success

WB Class 5 Amader Poribesh Book 2025 – Full Syllabus & PDF Download

WB Class 6 Amader Poribesh Suchipotro 2025 Sure Success

WB Class 7 Amader Poribesh Suchipotro 2026 Sure Success

WB Class 7 Amader Poribesh Chapter 1.1 Tap (Heat)Questions and Answars Sure Success

WB Class 7 Amader Poribesh Chapter 1.2 আলো (Light)Questions and Answars Sure Success

WIKIPEDIA LINK     পশ্চিমবঙ্গ_মধ্য_শিক্ষা_পর্ষদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index